নিউজ

Weather Update: অতিভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা, সঙ্গে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, জারি হলুদ সতর্কতা

তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টিতে (Rain Forecast) প্রাণ জুড়াচ্ছে বঙ্গবাসী। দীর্ঘ এক মাসের অপেক্ষার পর বৃষ্টি পেয়েছে দক্ষিণবঙ্গ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গত ৬ মে এর পর ৭ তারিখেও বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া ছিল কলকাতা সহ অন্য জেলাগুলিতে। এতদিন পশ্চিম ভারতে অবস্থান করছিল একটি পশ্চিমি ঝঞ্ঝা। তবে বর্তমানে অসমের একটি ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে আসা বাষ্পপূর্ণ বাতাসের কারণে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। অসম এবং সিকিমেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।

দক্ষিণবঙ্গের সব জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়ার সম্ভাবনা প্রবল। সঙ্গে থাকবে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আর শহরের সর্বনিম্ন তাপমাত্রা তাকবে ২২ ডিগ্রির কাছাকাছি মা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি কম।

উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত জারি থাকবে। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে হবে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা বৃষ্টি। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও রয়েছে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। সঙ্গে ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৫ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হবে বৃষ্টি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে ১২ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026