নিউজ

Rain Update: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া কোপ, আজ থেকেই টানা বৃষ্টিতে কমবে তাপমাত্রা

সপ্তাহের শুরুতেই বৃষ্টি (Rain Update) নিয়ে এল বড় আপডেট। সপ্তাহের প্রথম থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির সম্ভাবনার কথা আবহাওয়া দফতর। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী আগামী সপ্তাহের তৃতীয় দিনে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি আরো জোরালো হতে পারে। ঘূর্ণাবর্তটি প্রথমে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে তারপর ২২ মে বঙ্গোপসাগরের মধ্যভাগে নিম্নচাপে পরিণত হবে সেটি। পাশাপাশি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরেও প্রবেশ করতে চলেছে। এই দুই মিলিয়েই কয়েক দিন রাজ্যে বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে।

হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম ছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গেও পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহারে এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার সারাদিন বজায় থাকবে মনোরম আবহাওয়া। রাজ্যের প্রতিটি জেলাতেই এদিন থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে উত্তরবঙ্গে মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর ছাড়া সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

মঙ্গলবারও একই রকম বৃষ্টি পরিস্থিতি বজায় থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন। উত্তরবঙ্গের পাঁচটি জেলা ছাড়া বাদবাকি জেলাগুলি ভিজবে বিক্ষিপ্ত বৃষ্টিতে। বুধবার রাজ্য জুড়েই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। এ বছর মৌসুমী বায়ু তাড়াতাড়ি প্রবেশের ফলে বর্ষাও আসছে তাড়াতাড়ি।

১৯ মে রবিবার, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নির্ধারিত সময়ের আগেই বর্ষা প্রবেশ করবে বলে অনুমান হাওয়া অফিসের। সাধারণত আবহাওয়া দফতর ২৫ বছরের গড় করে একটি দিন ঠিক করে মৌসুমী বায়ু প্রবেশ করার। এই হিসেব মতো আন্দামানে নিকোবরে মৌসুমী বায়ু প্রবেশের দিন নির্ধারিত হয়েছে ২২ মে। ভারতের মূল ভূখন্ড অর্থাৎ কেরলে মৌসুমী বায়ু প্রবেশ করার দিন ১ জুন। আর সারা ভারতে মৌসুমী বায়ু পৌঁছানোর কথা রয়েছে ৮ জুলাইয়ের মধ্যেই।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026