রাজ্য

জোড়া ঘূর্ণাবর্তের চোটে ফুঁসছে সাগর, বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়, জেনে নিন সর্বশেষ আপডেট

এই বছরে শীতের দোসর হতে চলেছে বৃষ্টি। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে শীতের দাপট একেবারে অব্যাহত বলা চলে। উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জেলায় শীতের কাঁপন একেবারে চরমে। আর এবারে তারি সাথে আসতে চলেছে বৃষ্টি। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং উপকূলবর্তী জেলাসহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে এই মুহূর্তে ব্যাপক শৈত্যপ্রবাহ চলছে। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা এবং দক্ষিণ বঙ্গের কয়েকটি জেলায়। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহ পর্যন্ত আবহাওয়া একই রকম থাকবে বলে জানা যাচ্ছে। ফলে, শীত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আরও বেশি।

মঙ্গলবার দুপুরের পর থেকে আবহাওয়ার সামান্য পরিবর্তন হয়েছে পশ্চিমবঙ্গে। সকালের দিকে কুয়াশা এবং দিনভর মেঘলা আকাশ থাকার পরে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পানাগর আসানসোল সহ বিভিন্ন জায়গায় পারদ ১০ ডিগ্রীর নিচে নেমেছে। এই সমস্ত জেলায় ব্যাপক কুয়াশা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গাতেও শীতের দাপট অব্যাহত। মেঘলা আকাশ এবং বৃষ্টির কারণে বেশকিছু জায়গায় তাপমাত্রা আরো নেমে যেতে পারে। বুধবার বিকেলের পর পূর্ব মেদিনীপুর সহ উপকূলবর্তী জেলা এবং তৎসংলগ্ন কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই জেলাগুলিতে সামান্য বেড়েছে তাপমাত্রার পারদ। এখনি শীতের দাপট থেকে পুরোপুরি মুক্তি মিলবে না বলেই জানা গিয়েছে।

১৭ই জানুয়ারি বুধবার দিঘার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এই তাপমাত্রা ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। অন্যদিকে বিকেলের পর বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। আগামী ২৪ ঘন্টায় বড়সড় আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের মধ্যে শুধু দীঘা নয় পূর্ব মেদিনীপুর জেলার পাশাপাশি অন্যান্য জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘন্টা প্রায় একই রকম আবহাওয়া থাকবে বলে জানা গিয়েছে। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রার পারদ। কলকাতা এবং তৎসংলগ্ন জেলাগুলিতে রাতের দিকে তাপমাত্রা বাড়বে বলে জানা যাচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় উত্তর থেকে দক্ষিণবঙ্গ প্রায় সর্বত্র বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমী ঝঞ্ঝা, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া জোড়া ঘূর্ণবাতের কারণে মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার বিকেলের পর পূর্ব মেদিনীপুরের দীঘা এবং সর্বত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026