নিউজ

লাগাতার বৃষ্টি, বন্যায় প্রাণ গেলো ৩০জনের, ভয়াবহ পরিস্থিতি হায়দ্রাবাদ ও অন্ধ্রপ্রদেশে

বন্যায় বেহাল অবস্থা হায়দ্রাবাদ এবং অন্ধ্রপ্রদেশের। হায়দরাবাদ এবং রঙ্গারেড্ডি জেলার থেকে ইতিমধ্যে এক হাজারের বেশি জলবন্দিকে উদ্ধার করেছে এনডিআরএফের টিম। আপাতত হলুদ সতর্কতা জারি রেখে বৃহস্পতিবার পর্যন্ত সমস্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ভয়াবগ দুর্যোগে দুই রাজ্য মিলিয়ে বারো জন মারা গিয়েছেন। এদিকে রাজ্যের অবস্থা আরো খারাপ হতে চলেছে।

সোশ্যাল মিডিয়ায় হায়দ্রাবাদেরর বিপর্যস্ত জনজীবনের বেশ কিছু ছবিও ভাইরাল হয়েছে। ছবিতে জল মগ্ন রাস্তার পাশাপাশি মানুষের বিপদে পড়ার বেশ কিছু ছবিও প্রকাশ্যে এসেছে।এমনকি মানুষ বাড়ি থেকে বেরোতেও ভয় পাচ্ছেন। সরকার থেকে জানান হয়েছে কাজ ছাড়া বা খুব দরকার না পড়লে কেউ যেন বাড়ি থেকে এক দম না বের হন। এই নিয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রীর।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের পরিস্থিতির উপর তিনি নজর রাখছেন। গভীর নিম্নচাপের জেরে অত্যন্ত খারাপ অবস্থা  অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার।  জানানো হয়েছে আগামী চব্বিশ ঘণ্টায় আরও ব্যাপক বৃষ্টি হতে পারে, ইতিমধ্যেই হাই অ্যালার্টও জারি করা হয়েছে।

রাতভর বৃষ্টির জেরে পাঁচিল ভেঙে ১০টি ঘর ভেঙেছে। সব মিলিয়ে মারা গিয়েছেন প্রায় তিরিশ জন। অন্য দিকে হায়দরাবাদের বানজারা হিলস এলাকায় বিদ্যুত্‍‌স্পৃষ্ট হয়ে বছর ৪৯-এর এক ব্যক্তি মারা গিয়েছেন। সব মিলিয়ে যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে সব আবার কবে স্বাভাবিক হবে এবং আরো কত জন ক্ষতির মুখে পড়বেন সি নিয়ে চিন্তা বাড়ছে প্রশাসনের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026