রাজ্য

কয়েক ঘন্টার মধ্যেই ঝেঁপে বৃষ্টি ৩ জেলায়, বইবে ঝোড়ো হাওয়া

আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গের বেশকিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজ্যের তিন জেলায় বইতে পারে ঝড়ো হাওয়া। এছাড়াও উইকেন্ডে তাপমাত্রার পারদ খুব একটা বাড়বে না বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ার বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে।

এছাড়াও আবহাওয়া দপ্তর জানিয়েছে এই সমস্ত জেলায় তাপমাত্রার পারদ অনেকটা কমে যেতে চলেছে এ বৃষ্টিপাতের জন্য। এখনো পর্যন্ত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই কিন্তু কলকাতায় ঝড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সকাল থেকেই কলকাতায় মেঘলা আকাশ থাকতে চলেছে। তার পাশাপাশি সন্ধ্যার দিকে তাপমাত্রা অনেকটা কমে যাবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

চৈত্রের শেষ থেকে গরমের দাপট বেড়ে গেছে পশ্চিমবঙ্গে। বর্তমানে গ্রীষ্মের দাবদাহে নাজেহাল বাঙালি। তবে এই পরিস্থিতিতে যদি সপ্তাহের শেষ দিকে একটু বৃষ্টির সম্ভাবনা দেখা যায় তবে ক্ষতি কি, স্বস্তি পেয়েছে আমজনতা। হাওয়া অফিস বলছে, এই ঝড়-বৃষ্টি আমেজকে আরো বেশ কিছুদিন ধরে রাখবে পশ্চিমবঙ্গের আবহাওয়া।

জানিয়ে রাখি আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে চলেছে ৩৫ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে বাতাসে আদ্রতার পরিমাণ হতে চলেছে ৮৯ শতাংশ। তবে আদ্রতার পরিমাণ বেশি থাকার কারণে অস্বস্তি বাড়ার সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে ঝড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে বলে ধারণা হাওয়া অফিসের।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026