রাজ্য

ভারী বৃষ্টির সম্ভাবনা এইসব জেলায়, বইবে ৫০-৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া

আজকে এবং কালকের রাজ্যজুড়ে ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে, এবং এই বৃষ্টির সবথেকে বেশি প্রভাব পড়বে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের ১০ জেলায়। দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘন্টার মধ্যে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি।

দক্ষিণ বঙ্গের নদীয়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর এবং কলকাতাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং সহ উত্তর বঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই সমস্ত জায়গায় ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘন্টায় মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজ্যজুড়ে এই ঝড় বৃষ্টি চলবে আগামী বৃহস্পতিবার ৬ মে পর্যন্ত। দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাগুলি ছাড়াও অন্যান্য জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর এই সময় ঘর থেকে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। তবে বেশ কয়েকদিন যেভাবে রোদের তাপ বাড়ছিল সেই নিরিখে কিছুটা স্বস্তি পেতে চলেছে বঙ্গবাসী। তবে কয়েকদিন কালবৈশাখী থাকলেও কবে এই গরম থেকে রেহাই মিলবে সেই ব্যাপারে কিছু জানায়নি আবহাওয়া দপ্তর।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026