শীঘ্রই শমিতাকে নিয়ে ছবি করতে চেয়েছিলেন রাজ কুন্দ্রা, খোলাসা করলেন গহনা বশিষ্ঠ

গ্ল্যামার ইন্ডাস্ট্রি এবং বিতর্কের চোরাবালি যেন একই মুদ্রার দুই পিঠ। সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে মোটামুটি সক্রিয় থাকলেই বিভিন্ন ধরনের বলি টাউনের ডার্ক খবর আমাদের সামনে প্রায় এসে থাকে। বলি টাউনের বিতর্কের কথা বললেই অভিনেত্রী গহনা বশিষ্ঠ প্রথমের দিকে আসেন। ক্যারিয়ার শুরু করার সময় থেকেই খোলামেলা এই অভিনেত্রী। গতবছর শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি একাধিক চাঞ্চল্যকর দাবি করে টক অফ দ্য টাউন হয়েছেন। তিনি বারংবার রাজ কুন্দ্রার স্বপক্ষে মুখ খুলেছেন।

তবে সম্প্রতি রাজের ‘হট শটস’ অ্যাপের বেশকিছু ভিডিওর প্রধান চরিত্র গহনা বশিষ্ঠ দাবি করেছেন যে রাজ শ্যালিকা শমিতা শেট্টিকে মাথায় রেখে একটি ছবির প্ল্যান করছিলেন। তিনি এক সাক্ষাৎকারে জানান, “রাজের গ্রেপ্তারির কয়দিন আগেই আমি ওনার অফিসে গিয়েছিলাম। সেখানে জানতে পারি উনি একটি নতুন অ্যাপ লঞ্চ করার পরিকল্পনা করছেন। নতুন অ্যাপের নাম বলিফেম। ওনার পরিকল্পনা ছিল একটি রিয়েলিটি শো, মিউজিক ভিডিও ও ফিচার ফিল্ম বানানো ওই অ্যাপের জন্য। সেই ছবিতে বোল্ড সিনের কোনো জায়গা ছিল না।”

এছাড়াও তিনি জানান যে, “সেই কাজের চিত্রনাট্য এর জন্য কথা চলছিল। তখনই ভাবা হয় যে শমিতা শেট্টিকে কাস্ট করা হবে একটা ছবিতে এবং অন্য ছবিতে সাই তামহানকারকে মুখ্য চরিত্রে নেওয়া হবে। এই দুটি ছবি পরিচালনা করার কথা ছিল আমার। তবে আমার সাথে শমিতার কোনো ব্যক্তিগত আলাপ আজ পর্যন্ত হয়নি। এমনকি তাঁর পারিশ্রমিক অব্দি আমার কোনো ধারণা নেই।”

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর ১৯ জুলাই শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা পর্নকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন। পাশাপাশি গ্রেফতার হয়েছিলেন গহনা বশিষ্ঠও। তখন থেকেই রাজ কুন্দ্রার স্বপক্ষে একাধিক মন্তব্য করেছিলেন এই মডেল অভিনেত্রী। সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছেন রাজ কুন্দ্রা। তবে এখনও অব্দি এই বিষয় নিয়ে তদন্ত চালাচ্ছে মুম্বাই পুলিশ।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026