বিনোদন

Raj-Subhashree: মলদ্বীপের সমুদ্র সৈকতে অন্তরঙ্গ রাজ-শুভশ্রী, প্রকাশ্যে ঘনিষ্ঠ মুহূর্ত

রাজশ্রী মানেই টলিউডের লাভ বার্ডস রাজ ও শুভশ্রী। রূপকথার থেকে কম রোমাঞ্চকর নয় রাজ-শুভশ্রীর প্রেমের গল্প। অনেক টানাপোড়েন, অনেক চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল এই জুটিকে। তারপর ধুমধাম করে ২০১৮ সালে ৬ ই মার্চ বিয়েটা সেরেই নিলেন। ভালোবেসে ভক্তরা নাম দেন “রাজশ্রী”। বিয়ের দুবছরের মাথায় রাজশ্রীর সংসারে আলো করে এসেছে তাঁদের রাজপুত্র ইউভান। একদিকে করোনা, প্রেগন্যান্সি, এরপর ইউভানের দায়িত্ব এইসব সামলে গত দু-বছর প্রায় ঘরবন্দি ছিলেন শুভশ্রী।

ছেলে এক বছর পূর্ণ করার আগেই ছেলেকে নিয়ে পুরী ভ্রমণে বেরিয়েছিলেন। এরপর ছেলের জন্মদিন শেষ হতেই পুজোর আগে ছুটি কাটাতে ছেলের প্রথম বিদেশ ভ্রমণে বেরিয়ে পড়েছেন রাজশ্রী। টলোমলো পায়ে কলকাতা এয়ারপোর্টে ইউভানের ছুটোছুটি করবার ছবি আগেই অভিনেত্রী নিজের অনুরাগীদের সাথে শেয়ার করেছেন। এবার প্রকাশ্যে এল তারকা জুটির ছুটি কাটানোর কিছু ঘনিষ্ঠ মুহূর্ত।

বৃহস্পতিবার সকাল সকাল শুভশ্রী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে স্বামী রাজের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ঝলক পোস্ট করলেন শুভশ্রী। ছবিতে দেখা যাচ্ছে, মনোকিনী পরিহিত অবস্থায় শুয়ে রয়েছেন সাদা বালির উপর লাস্যময়ী নায়িকা। শুভশ্রীর শরীরের অর্ধেক অংশ এলানো রয়েছে রাজের শরীরে ওপএ। ব্যারাকপুরের নবাগত তারকা বিধায়কের চোখে কালো রোদচশমা। হাসিমুখে শুভশ্রীর মুঠোফোনে লেন্সবন্দি দুজনের ঘনিষ্ঠ মুহূর্ত। এই ছবির ক্যাপশনে শুভশ্রী লিখেছেন ‘হট অ্যান্ড সল্টি’। তারকা দম্পতির এই রোম্যান্টিক মুহূর্ত নেটদুনিয়ায় আগুন ধরাচ্ছে তা বলাই যায়।

অন্যদিকে মলদ্বীপের যে রিসর্টে রয়েছেন রাজ-শুভশ্রী-ইউভান, তারও একঝলক তুলে ধরেছেন পরিচালক মশাই। একদম সমুদ্র লাগোয়া এই বিলাসবহুল রিসর্টের সামনে দাঁড়িয়ে একগুচ্ছ ‘মিষ্টি আর নোনতা’ ছবি তুলেই চলেছেন ।

মলদ্বীপে গিয়ে কালো রঙা মনোকিনিতে ইউভানের সেক্সি মাম্মা। জলে ভেজা শরীর থেকে চুঁইয়ে পড়ছে গ্ল্যামারের ঘনঘাটা, সেই ঝলক নিজেই প্রকাশ্যে এনেছেন নায়িকা।

প্রথমবার বিদেশ সফরে গিয়ে ইউভান দারুণ খুশি, হোটেল রুমে যেতে না যেতেই মাম্মার সঙ্গে খেলায় মত্ত ইউভানের ভিডিয়ো শেয়ার করে নিয়েছেন শুভশ্রী। সবমিলিয়ে দারুণ সময় কাটচ্ছে রাজশ্রী পরিবারের। আর এদের প্রতিটি ছবিই বেশ ভালোই ভাইরাল।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026