বিনোদন

রেস্তোরাঁয় সাহসী লুকে শুভশ্রী, ভাইরাল হল অভিনেত্রীর ছবি

ইউভানের মতো স্টারডমের দিক থেকে তার বাবা-মাও যে কম যান না, এবার তাও প্রমাণ করে দিলেন তাঁরা অর্থাৎ পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। এখন অবশ্য তাঁদের পরিচয় ‘স্টারকিড’ ইউভানের বাবা-মা হিসাবে। আনলক পর্বে ধীরে ধীরে হ্যাঙআউট শুরু করেছেন রাজ ও শুভশ্রী। সম্প্রতি তাঁদের দেখা গেল রুফটপ রেস্তোরাঁয় বন্ধুদের সঙ্গে পার্টি করতে। এই হ্যাঙআউট-এর বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রাজ ও শুভশ্রী। তাঁরা ছবিগুলি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। ছবি ছাড়াও শুভশ্রী ও রাজ শেয়ার করেছেন ছোট ছোট কিছু ভিডিও। সেগুলিও যথেষ্ট ভাইরাল হয়েছে। ছবিগুলিতে শুভশ্রী ও রাজ পরেছিলেন একই ধরনের রাউন্ড নেক হোয়াইট টি-শার্ট এবং ডেনিম জিনস। দুজনের চোখেই ছিল সানগ্লাস। ছবিগুলিতে ধরা পড়েছে রাজ ও শুভশ্রীর অনাবিল হুল্লোড়।

কিছু দিন আগে এক বন্ধুর বিবাহবার্ষিকীর পার্টিতেও গিয়েছিলেন রাজ ও শুভশ্রী। ইন্সটাগ্রামে সেই পার্টির কিছু ছবি শেয়ার করেছিলেন শুভশ্রী। ছবিগুলিতে রাজ ও শুভশ্রীর রসায়ন নেটিজেনদের নজরে এসেছিল। তবে প্রতিটি ছবিতেই দেখা যাচ্ছে শুভশ্রীর নো মেক-আপ লুক। কিন্তু তাতেও শুভশ্রীর সৌন্দর্য অপরিবর্তিতই থেকেছে।

সম্প্রতি মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত ফিল্ম ‘হাবজি গাবজি’র ট্রেলার। ইউটিউবে ট্রেলারটি মুক্তি পাবার সঙ্গে সঙ্গেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। এই ফিল্মে অভিনয় করেছেন শুভশ্রী ও পরমব্রত। উচ্চাভিলাষী বাবা তাঁর সন্তানের হাতে লেটেস্ট মডেলের মোবাইল ফোন তুলে দেন। এমনকি মোবাইল গেম খেলার পদ্ধতিও শিখিয়ে দেন তিনি। সন্তান বাবা-মা-র সঙ্গ থেকে বঞ্চিত হয়েও মেতে থাকে মোবাইল নিয়ে। কিন্তু এরপর মোবাইল গেম তাদের পারিবারিক জীবনে আসে নতুন মোড়। আপাতত রাজ ও শুভশ্রী যথেষ্ট উত্তেজিত ‘হাবজি গাবজি’-র মুক্তি নিয়ে।

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026