বিনোদন

রাজ ও শুভশ্রীর পার্টি মুড অন, ওয়াইন ও অফ শোল্ডারে সাহসী শুভশ্রী, ঘনিষ্ঠ মুহূর্ত ভাইরাল

ইদানিং পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর সকাল থেকে একটাই কাজ। সেটি হলো ইউভানের বিভিন্ন মুহূর্তের ফটো ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা। সপ্তাহান্তে নিজেদের পার্টির ফটো শেয়ার করা। শুভশ্রী ও রাজের ফ্যান ক্লাবেরও মূল কাজ ফটো ‘শেয়ারিং’ অ্যান্ড ‘শেয়ারিং’। বাদ যায়নি এই উইকএন্ডও। শনিবার সকালেই গাড়ি চালিয়ে রাজ ও শুভশ্রী বেরিয়ে পরেছিলেন ইউভানকে নিয়ে। তবে কোথায় গিয়েছিলেন তাঁরা, তা জানা যায়নি। কিন্তু নিয়ম করে ইন্সটাগ্রামে ফটো শেয়ার করতে ভোলেননি তাঁরা। তবে রবিবার ইউভানকে বাড়িতে রেখে বেরোলেন কর্তা-গিন্নি। অফ শোল্ডার ড্রেস পরে শুভশ্রী গলা ভেজালেন ওয়াইনে। রাজও সঙ্গ দিলেন শুভশ্রীকে। আবারও যথারীতি বাড়ি এসে ফটো শেয়ারিং। কিন্তু শুভশ্রী ফটো শেয়ার না করে একটু ফ্যাশন সেন্স বাড়ালে ভালো হত। আসলে শীতকালে কটনের অফ শোল্ডার টপ পরে শুভশ্রীর ওয়াইন খাওয়ার স্টাইল দেখলে অ্যাঞ্জেলিনা জোলিও ভির্মি খেতেন।

কিছু দিন আগে এক বন্ধুর বিবাহবার্ষিকীর পার্টিতেও গিয়েছিলেন রাজ ও শুভশ্রী। ইন্সটাগ্রামে সেই পার্টির কিছু ছবি শেয়ার করেছিলেন শুভশ্রী। ছবিগুলিতে রাজ ও শুভশ্রীর রসায়ন নেটিজেনদের নজরে এসেছিল। তবে প্রতিটি ছবিতেই দেখা যাচ্ছে শুভশ্রীর নো মেক-আপ লুক। কিন্তু তাতেও শুভশ্রীর সৌন্দর্য অপরিবর্তিতই থেকেছে।

সম্প্রতি মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত ফিল্ম ‘হাবজি গাবজি’র ট্রেলার। ইউটিউবে ট্রেলারটি মুক্তি পাবার সঙ্গে সঙ্গেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। এই ফিল্মে অভিনয় করেছেন শুভশ্রী ও পরমব্রত। উচ্চাভিলাষী বাবা তাঁর সন্তানের হাতে লেটেস্ট মডেলের মোবাইল ফোন তুলে দেন। এমনকি মোবাইল গেম খেলার পদ্ধতিও শিখিয়ে দেন তিনি। সন্তান বাবা-মা-র সঙ্গ থেকে বঞ্চিত হয়েও মেতে থাকে মোবাইল নিয়ে। কিন্তু এরপর মোবাইল গেম তাদের পারিবারিক জীবনে আসে নতুন মোড়। আপাতত রাজ ও শুভশ্রী যথেষ্ট উত্তেজিত ‘হাবজি গাবজি-র মুক্তি নিয়ে।

Anirban Kundu

Recent Posts

অবসর ঘোষণা করলেন সূর্যকুমার? ভাইরাল পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…

June 7, 2026

৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দুই বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন আগামীকালের আবহাওয়া

টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…

June 7, 2026

সোনা-রুপোর দামে বড় পতন! কলকাতায় কমল সোনার দাম, রুপো সস্তা ১১ হাজার টাকা

সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…

June 7, 2026

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026

শিমলা-মানালি ভ্রমণ আরও সহজ! কলকাতা-হিমাচল রুটে শুরু হল নতুন ট্রেন পরিষেবা

পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…

June 7, 2026

ব্যাঙ্কে টাকা না থাকলেও হবে UPI পেমেন্ট! নতুন পরিষেবা চালু করল BharatPe

ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…

June 7, 2026