বিনোদন

শুভশ্রীর ঘনিষ্ঠ বান্ধবীর সঙ্গে রাজের উদ্দাম নাচ, নাইটক্লাবে চলল পার্টি, ভাইরাল ছবি

ইদানিং পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhasree ganguly) প্রায়ই দেখা যাচ্ছে  পার্টি করতে। সম্প্রতি মাইক্রোমিনি ড্রেসে শুভশ্রী হাজির হয়েছিলেন শহরের একটি অভিজাত নাইট ক্লাবে। সঙ্গে ছিলেন রাজ। জানা গেছে, এই নাইট ক্লাবে নাকি প্রায়ই পার্টি করেন রাজ-শুভশ্রী। তাঁদের একটি আট-দশ জনের বন্ধুদের গ্রুপ রয়েছে যাঁদের সঙ্গে রাজ ও শুভশ্রীর নিত্যদিনের পার্টি প্ল‍্যানিং চলে। আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান সেরে রাজ পৌঁছে গিয়েছিলেন নাইটক্লাবে। সেখানেই দক্ষিণী রক গানের সঙ্গে জমিয়ে নাচলেন রাজ-শুভশ্রী।  পার্টির কিছু ভিডিও ও ছবি ইন্সটাগ্রামে শুভশ্রী শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়।

আনলক পর্বে ধীরে ধীরে হ্যাঙআউট শুরু করেছেন রাজ ও শুভশ্রী।  সম্প্রতি তাঁদের দেখা গেল রুফটপ রেস্তোরাঁয় বন্ধুদের সঙ্গে পার্টি করতে। এই  হ্যাঙআউট-এর বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রাজ ও শুভশ্রী।  তাঁরা ছবিগুলি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। ছবি ছাড়াও শুভশ্রী ও রাজ শেয়ার করেছেন ছোট ছোট কিছু ভিডিও।  সেগুলিও যথেষ্ট ভাইরাল হয়েছে।  ছবিগুলিতে শুভশ্রী ও রাজ পরেছিলেন একই ধরনের রাউন্ড নেক হোয়াইট টি-শার্ট এবং ডেনিম জিনস। দুজনের চোখেই ছিল সানগ্লাস। ছবিগুলিতে ধরা পড়েছে রাজ ও শুভশ্রীর অনাবিল হুল্লোড়।

কিছু দিন আগে এক বন্ধুর বিবাহবার্ষিকীর পার্টিতেও গিয়েছিলেন রাজ ও শুভশ্রী।  ইন্সটাগ্রামে সেই পার্টির কিছু ছবি শেয়ার করেছিলেন শুভশ্রী। ছবিগুলিতে রাজ ও শুভশ্রীর রসায়ন নেটিজেনদের নজরে এসেছিল। তবে প্রতিটি ছবিতেই দেখা যাচ্ছে শুভশ্রীর নো মেক-আপ লুক। কিন্তু তাতেও শুভশ্রীর সৌন্দর্য অপরিবর্তিতই থেকেছে।

সম্প্রতি মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত ফিল্ম ‘হাবজি গাবজি’র ট্রেলার।  ইউটিউবে ট্রেলারটি মুক্তি পাবার সঙ্গে সঙ্গেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।  এই ফিল্মে অভিনয় করেছেন শুভশ্রী ও পরমব্রত (parambrata)।  উচ্চাভিলাষী বাবা তাঁর সন্তানের হাতে লেটেস্ট মডেলের মোবাইল ফোন তুলে দেন। এমনকি মোবাইল গেম খেলার পদ্ধতিও শিখিয়ে দেন তিনি। সন্তান বাবা-মা-র সঙ্গ থেকে বঞ্চিত হয়েও মেতে থাকে মোবাইল নিয়ে।  কিন্তু এরপর মোবাইল গেম তাদের পারিবারিক জীবনে আসে নতুন মোড়। আপাতত রাজ ও শুভশ্রী যথেষ্ট উত্তেজিত ‘হাবজি গাবজি’-র মুক্তি নিয়ে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026