সম্প্রতি অভিনেতা রাজা গোস্বামী নিজের ও তাঁর স্ত্রী অভিনেত্রী মধুবনীর অন্তরঙ্গ ছবি শেয়ার করেছেন নিজের ইন্সটাগ্রামে।এই ছবিতে দেখা যাচ্ছে,মধুবনীকে পিছন থেকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে রয়েছেন রাজা।মধুবনীর মুখে স্মিত হাসি। এই ছবিটির ক্যাপশন রাজা দিয়েছেন একটি রবীন্দ্রসঙ্গীতের কথা ধার করে।সেটি হলো,’ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে।ক্যাপশনের সঙ্গে রাজা দিয়েছেন একটি হৃদয়ের ইমোজি।
রাজার মহিলা ভক্তদের এই ছবিটি বেশ পছন্দ হলেও মধুবনী ট্রোল হয়েছেন তাঁর নাকছাবির জন্য। মধুবনী সম্পূর্ণ ‘নো মেক-আপ’ লুকে এই ছবিটি তুললেও তাঁর নাকে ছিল একটি বড় মারাঠি স্টাইলের সোনালী নাকছাবি।নাকছাবিটি তাঁকে একদম মানাচ্ছে না,এমনকি তাঁর সৌন্দর্য আগের থেকে অনেক ফিকে হয়ে গেছে বলে মন্তব্য করেন নেটিজেনরা।
মধুবনী ও রাজার দেখা হয়েছিল স্টার জলসার একটি বাংলা সিরিয়ালের সেটে। পরবর্তীতে বন্ধুত্ব গড়ায় প্রেমে। গত বছর বিবাহ-বন্ধনে আবদ্ধ হন তাঁরা। রাজার হাতে এই মুহূর্তে কাজ থাকলেও মধুবনীকে টিভির পর্দায় খুব কম দেখা যায়। সম্প্রতি নিজের একটি বিউটি পার্লার খুলেছেন মধুবনী। রকম-সকম দেখে মনে হচ্ছে,হয়তো মধুবনী কেরিয়ার নিয়ে অন্য কোনো পরিকল্পনা করছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…