বিনোদন

ভালোবাসার চুম্বন, ফের রাজা ও মধুবনীর ছবি ভাইরাল ইন্সটাগ্রামে

ইদানিং অভিনেতা রাজা গোস্বামী ও তাঁর স্ত্রী অভিনেত্রী মধুবনী বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করতে শুরু করেছেন ইন্সটাগ্রামে। সম্প্রতি তাঁদের একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে রাজা গিটার বাজিয়ে গান গাইছেন এবং মধুবনী তাঁকে চুম্বন করছেন। এই ছবিতে নেটিজেনরা মধুবনীর উদ্দেশ্যে কোনো কমেন্ট না করলেও রাজাকে তাঁর অভিনয়ের জন্য প্রশংসিত করেছেন। নেটিজেনরা হয়তো বুঝতে পেরেছেন, এই ছবিটি কিছুদিন আগে ইন্সটাগ্রামে ভাইরাল হওয়া নিক জোনাস ত প্রিয়ঙ্কা চোপড়ার ছবির আদলে তোলা। সেখানেও নিক গিটার বাজিয়ে গান গাইছেন এবং প্রিয়ঙ্কা তাঁকে চুম্বন করছেন। কিছুদিন আগে রাজা তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে নিজের ও মধুবনীর একটি রোমান্টিক ছবি শেয়ার করেছিলেন যেখানে মধুবনী তাঁর ওভারসাইজড নাকছাবির জন্য ট্রোল হয়েছিলেন।

এই মুহূর্তে রাজা ‘খড়কুটো’ সিরিয়ালে অভিনয় করছেন। মধুবনী ব্যস্ত নিজের বিউটি পার্লার নিয়ে। কিছুদিন আগে আহিরিটোলায় মধুবনী তাঁর বিউটি পার্লার ‘মধুবনী’জ বিউটি স্পা অ্যান্ড সাঁলো’ খুললেও সেখানে এখনো ক্লায়েন্টের ভিড় খুব কম। তাই মধুবনী ইন্সটাগ্রামে কিছুদিন আগে নিজের বিউটি পার্লারের প্রচার করেছিলেন। কিন্তু সেই প্রচারে বেশি সাড়া পাওয়া যায়নি। এই মুহূর্তে করোনা পরিস্থিতিতে অনেকেই বিউটি পার্লারের মতো জায়গায় যেতে চাইছেন না। তাঁরা বাড়িতে বিভিন্ন বেসরকারি সংস্থার মাধ্যমে পরিষেবা নিতে চাইছেন।

রাজা ও মধুবনীর প্রেম শুরু হয়েছিল স্টার জলসার একটি জনপ্রিয় সিরিয়ালের সেটে। পরবর্তীকালে তাঁরা বিয়ে করেন। বিয়ের পরে পিআর ভালো না হওয়ার কারণে মধুবনীর হাতে কাজের সংখ্যা কম হতে থাকে। কিন্তু রাজার কেরিয়ার এগিয়ে যেতে থাকে। বলা বাহুল্য, তাঁর অভিনয় আরো পরিণত হয়ে উঠেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026