টলিউড

‘দেশের মাটি’-র রাজা মাম্পির ফুলশয্যা ‘অশ্লীল’! এই নিয়ে কি বললেন ‘রাজা’ ওরফে রাহুল

সন্ধ্যা সাড়ে ৬টা মানেই টেলিভিশিনের পর্দা খুললেই “দেশের মাটি” ধারাবাহিক দেখা চাই চাই। শিকড়ের অমোঘ টানের কথাই বলতে শুরু হয় দেশের মাটি ধারাবাহিক। এই গল্পের শুরু স্বরুপনগরের এমটি গ্রামের। এই গল্পের মূল উপজীব্য হল যৌথ পরিবারের গল্প । এই গল্পে পরিবারের সদস্যের সাথে অনেক জুটি আছে। যেমন নোয়া আর কিয়ান, রাজা আর মাম্পি, উজ্জয়িনী আর ডোডো ।

যত দিন যাচ্ছে জনপ্রিয়তার শিখরে উঠেছে ‘দেশের মাটি’ ধারাবাহিক।নোয়া কিয়ানের জুটির থেকে রাজা মাম্পির জুটি এখন বেশি বিখ্যাত। এই ধারাবাহিকে মুখ্য চরিত্র কিয়ান ও নোয়া হলেও দর্শকদের বড় কাছের আর প্রিয় জুটি হল রাজা ও মাম্পি। রাজা মাম্পি ওরফে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর রুকমা রায়ের টক মিষ্টি ঝাল প্রেম কাহিনী সকলের বেশ পছন্দ। তবে বেশ কিছুদিন আগে রাজা আর মাম্পির জীবনে অন্ধকার নেমে এসেছিল শুধু কি রাজা মাম্পির দর্শকদের মনেও ঝড় এসেছিল ।

এছাড়াও দর্শকদের বহুদিন ধরে ইচ্ছে ছিল রাজা মাম্পির সব রাগ অভিমান ভুলে দুজনে এক হোক। রাজার সঙ্গে সাত পাকে বাঁধা পড়ুক মাম্পি। দর্শকদের সে প্রত্যাশা পূরণ হয়েছে গত দুই সপ্তাহে। অবশেষে সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে রাজার সঙ্গে বিয়ে হয় মাম্পি। জমিয়ে আর হৈ-হুল্লোড় করে বৌভাত আর রিসেপশন হয়েছে। তবে দুজনের ফুলশয্যা শুরু হতেই বিপত্তি। ফের চটেছেন নেট-নাগরিকদের মধ্যে কিছু মনীষীরা। ফুলশয্যা এপিসোড নিয়ে জমিয়ে সমালোচনা করেছে সামাজিক মাধ্যমে।

কেউ কেউ লিখেই বসলেন ‘এটা একটা পারিবারিক ধারাবাহিক’, ‘মায়ের পাশে বসে আর দেখতে পারলাম না’, ‘এত বাড়াবাড়ি করার কী খুব দরকার ছিল’র মতো একাধিক কমেন্ট চোখে পড়েছে। যদিও রাম্পির অনুগামীরা এই সমালোচনা দেখে চুপ থাকলেননা। এই সব মুনিদের যোগ্য জবাব দিয়েছেন আগেই। তবে এই ব্যপারে বিরক্তি প্রকাশ করতে দেখা গেল রাজা অর্থাৎ অভিনেতা রাহুলকে।

‘দেশের মাটি’তে তাঁর ও রুকমার এই অন্তরঙ্গ দৃশ্যের শ্যুটিং নিয়ে প্রশ্ন করা হলে রাহুল জানান, তিনি এই সিকুয়েন্স শ্যুটিং এর সময় নিজের সহ অভিনেত্রী রুকমাকে দুটো চুমু দিয়েছেন। আর দুটো চুমুই আবার গালে। আর রুকমা তাঁকে কপালে একটি চুমু খেয়েছে। বাকি পুরো অভিনয়টা তাঁরা করছেন চোখ দিয়ে। এবার এই একটা দৃশ্যেও যদি দর্শক যৌনতা খুঁজে পান, সেটাকে দুজন নিজেদের অভিনয় ক্ষমতার তারিফ হিসেবেই ধরছেন তাঁরা। সঙ্গে, রাহুল সেই সব সমালোচকদের কাছে এটাও প্রশ্ন রাখেন ফুলশয্যার দৃশ্যে এরকম কিছুই তো থাকবে, বিয়ে হওয়ার পর ফুলশয্যার দৃশ্যে নিশ্চয়ই কোনো কীর্তনের দেখানো হবে না।

অন্যদিকে মাম্পি ওরফে রুকমা জানিয়েছেন, তিনি ব্যক্তিগত ভাবে মনে করেন এই সমালোচনা গুলো হল তাঁদের কেরিয়ারের একটা অঙ্গ। তাই এই জিনসগুলোকে বেশি গায়ে মাখলে এক্কেবারেই চলবে না। নিজের কাজটা শুধু ভালোমতো করে যেতে হবে। আপাতত এদের সংসার কেমন হয় এটাই এখন দেখার

Pritisha Dey

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026