রাজস্থান সরকারের কর্মীদের জন্য সুখবর। শনিবার রাজ্যের কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত ঘোষণা করল রাজস্থান সরকার। ১ জানুয়ারি ২০২৩ তারিখ থেকে নতুন হার প্রযোজ্য হতে চলেছে বলে জানানো হয়েছে সরকারের তরফ থেকে। এর অধীনে পেনশনভোগী এবং রাজ্য সরকারি কর্মীরা এখন ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন।এতদিন পর্যন্ত তাদের ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হয়েছিল। কিন্তু এবারে এই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রায় ৮ লক্ষ সরকারি কর্মী এবং ৪.৪ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন।
রাজ্যের কর্মীরা ছাড়াও এর ফলে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের কর্মীরা লাভবান হতে চলেছেন। এর বৃদ্ধির ফলে রাজ্য সরকারের বছরে প্রায় ১,৬৪০ কোটি টাকা বেশি খরচ হতে চলেছে বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী অশোক গেহলোট বলেছেন, কেন্দ্রীয় সরকার একটি ডিএ ঘোষণা করেছে। তবে সেটি দীর্ঘ সময়ের পরে কার্যকর হয়েছে। এদিকে রাজস্থান সরকার ঘোষণার সঙ্গে সঙ্গে বেশি পরিমাণ টাকা দিতে শুরু করবে কর্মীদের।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা দাবিতে আগামী কয়েক সপ্তাহ ধরে একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে মহার্ঘ ভাতা মেটানোর দাবিতে আগামী ৩০ মার্চ মহাসমাবেশ হতে চলেছে দিল্লিতে। সেখানে গিয়ে তারা প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন এই মহার্ঘ ভাতার বিষয়টি নিয়ে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…