খেলা

হঠাৎ বদলে গেল রাজস্থানের অধিনায়ক, সঞ্জুর বদলে নেতা হলেন যুজবেন্দ্র চাহাল

আইপিএলের মেগা আসর শুরু হতে বাকি আর মাত্র ৯টি দিন। বর্তমানে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি প্রস্তুতির চরম শিখরে রয়েছে। আর এরই মধ্যে হঠাৎ বদলে গেল রাজস্থান রয়্যালসের অধিনায়ক। সঞ্জু স্যামসনের পরিবর্তে রাজস্থানের নতুন নেতা হলেন যুজবেন্দ্র চাহাল। মেগা অকশন থেকে চাহালকে কিনে নিয়েছিল রাজস্থান রয়্যালস। দলে যুক্ত হয়েই কি অধিনায়ক হলেন রাজস্থানের? প্রশ্ন এখন সোশ্যাল মিডিয়া জুড়ে। কি ঘটেছিল আসল ঘটনা?

যুজবেন্দ্র চাহাল ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অন্যতম হাস্যরসিক প্রিয়। তিনি মজার ছলে বিভিন্ন কর্মকাণ্ড করে থাকেন ক্রিকেটারদের নিয়ে। তাঁর আরও একটি মজার ফলে পাল্টে গেল চিরাচরিত অধিনায়ক। এদিন রাজস্থান রয়্যালসের টুইট অ্যাকাউন্ট থেকে একটি টুইট করা হয়েছিল, যেখানে দেখানো হয়েছে একাধিক খাবারের অর্ডার করছেন যুজবেন্দ্র চাহাল। রসিক প্রিয় যুজবেন্দ্র চাহাল এর প্রতিশোধ নিতে করে বসেন এমন কর্মকাণ্ড, যা ভাবিয়ে তুলেছে ক্রিকেটপ্রেমীদের। তিনি বলেন, আমি অফিশিয়াল একাউন্ট হয়াক করে দেব।

প্রথমে রাজস্থান রয়্যালসের টুইটার এডমিন বিষয়টি মজার ছলে নিলেও পরবর্তীতে তার চক্ষুচড়কগাছ হয়ে যায়। সত্যিই অকল্পনীয়ভাবে যুজবেন্দ্র চাহাল হয়াক করে ফেলেন রাজস্থানের টুইট অ্যাকাউন্ট। যদিও পরে চাহাল জানান, দলের সিইও জেক লাশ ম্যাকরাম তাঁকে টুইটারের পাসওয়ার্ড দিয়েছেন। আর কী, যেমন কথা তেমনই কাজ। টুইটারের পাসওয়ার্ড হাতে পেয়ে একের পর এক পোস্ট করতে থাকেন চাহাল। যেন হাতে স্বর্গ পেয়েছেন তিনি। তিনি নিজের ছবি দিয়ে নিজেকে রাজস্থান রয়্যালসের নতুন অধিনায়ক ঘোষণা করেন। আবার আরেক টুইটে ব্যাটিংরত নিজের ছবি পোস্ট করে লেখেন পোস্টটি ১০ হাজার রিটুইট হলে তিনি বাটলারের সঙ্গে ওপেন করবেন। এর কিছুক্ষণ পর টুইট অ্যাকাউন্ট থেকে লগ আউট করেন চাহাল। তবে যাওয়ার আগে অ্যাডমিনকে সাবধান করে লেখেন, ‘পরেরবার থেকে যেন আমার সাথে মজা করা না হয়, এবারের মত ক্ষমা করলাম।’

Rahit Roy

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026