বিনোদন

রজত জয়ন্তী বর্ষে নতুন রূপে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

কলকাতা : আগামী ৮ নভেম্বর শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। এবার কলকাতা চলচ্চিত্র উৎসব ২৫তম বর্ষে পা রাখছে। তাই নতুন আঙ্গিকে সেজে উঠছে চলচ্চিত্র উৎসব।

২৫ তম বর্ষে কলকাতা চলচ্চিত্র উৎসবের থিম “জার্মানি”। ভারতের সঙ্গে জার্মানির দীর্ঘ ৯০ বছরের চলচ্চিত্র নির্মাণের যে সম্পর্ক, তাকেই তুলে ধরতে চাইছেন আয়োজকরা। ৫০ বছরে পা রেখেছে সত্যজিৎ রায় পরিচালিত “গুপী গাইন বাঘা বাইন”। এই সিনেমার প্রদর্শন দিয়ে শুরু হবে এবার কলকাতা চলচ্চিত্র উৎসব।

শহরের ১৭টি প্রেক্ষাগৃহে ৭৬টি দেশের ২১৪টি চলচ্চিত্র, ১৫২টি শর্ট ফ্লিম ও তথ্য চিত্র দেখানো হবে এই উৎসবে। এবার বিভিন্ন দেশ থেকে মোট ২,৪৯২টি ছবি থেকে যা বাছাই করা হয়েছে।

এবার রেকর্ড পুরস্কার মূল্য দিচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চেয়ারম্যান তথা পরিচালক রাজ চক্রবর্তী জানালেন, এবার সেরা চলচ্চিত্র “রয়্যাল বেঙ্গল ট্রফি”র সঙ্গে পাবে ৫১ লক্ষ টাকা। সেরা চলচ্চিত্র নির্মাতা পাবেন ২১ লক্ষ টাকা। ভারতীয় ছবিগুলির মধ্যে সেরা ছবিটিকে পুরস্কৃত করা হবে ৭ লক্ষ টাকা দিয়ে। সেরা পরিচালক পাবেন ৫ লক্ষ টাকা। সঙ্গে হীরালাল সেন মেমোরিয়াল ট্রফি। সেরা শর্ট ফিল্মের জন্য পুরস্কার মূল্য রাখা হয়েছে ৫ লক্ষ টাকা। এবং সেরা তথ্যচিত্রকে দেওয়া হবে ৩ লক্ষ টাকা। যা শুধু এদেশের নয়, গোটা পৃথিবীর কোনও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সবচেয়ে বেশি পুরস্কার মূল্য।

রাজ চক্রবর্তী আরও জানান, এবার এমন কিছু দেশ চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করছে, যারা হয়তো বছরে খুব বেশি হলে ৫টা সিনেমা বানায়। সেই দেশগুলির মধ্যে রয়েছে ভুটান, আফগানিস্তান, আজারবাইজান, উরুগুয়ে, সিরিয়া প্রমুখ। এবারে বিদেশি অতিথিদের ২৪ জন দিকপাল চলচ্চিত্র ব্যক্তিত্ব আমন্ত্রিত থাকছেন। আর উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে চমক। বলিউডের একাধিক মহাতারকা হাজির থাকবেন ওই দিন।

২৫ তম বছরে প্রেক্ষাগৃহের সংখ্যা বাড়ানো হয়েছে। যাতে কলকাতা শহর ও শহরতলীর বিভিন্ন প্রান্তের মানুষ এই চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করতে পারেন। নন্দন, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, নেতাজি ইন্ডোর তো ছিলই সেই সঙ্গে নতুন সংযোজন প্রিয়া, বিজলি, অজন্তা, মিনার এবং রাজ্য সরকারের হাত ধরে নতুনভাবে সেজে ওঠা রাধা স্টুডিও।

এদিন শিশির মঞ্চে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান তথা বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, অভিনেত্রী কোয়েল মল্লিক, রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন। সাংবাদিক বৈঠক শেষে তাঁরা ২৫ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগো প্রকাশ করেন।

সবমিলিয়ে রজত জয়ন্তী বর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব জমে উঠতে চলেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026