টেক বার্তা

একসময় বুলেটের থেকেও বেশি জনপ্রিয় ছিল এই বাইকটি, এখনো রয়েছে ব্যাপক চাহিদা, কবে হবে লঞ্চ?

শুধু আজকের দিনে নয়, বহু বছর ধরেই মার্কেটিং যে কোন প্রোডাক্টের বিক্রির ক্ষেত্রে একটা বড় জায়গা দখল করে। এই কারণেই প্রতিটি কোম্পানি তাদের জিনিসের বিজ্ঞাপনে বিরাট খরচ করে থাকে। প্রতিটি কোম্পানি তাদের জিনিসপত্র বিক্রি করার জন্য বড় বড় তারকাদের সাইন করেন। আর এই বিজ্ঞাপনের কারণেই এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হয়ে রয়েছে ৭০-৮০ দশকের জনপ্রিয় বাইক রাজদূত। সেই সময় হিন্দি সিনেমা জগতের সব থেকে বড় তারকা ধর্মেন্দ্র ছিলেন এই বাইকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। রাজদূত কোম্পানিটি ধর্মেন্দ্রকে দিয়ে তাদের বিজ্ঞাপন করিয়েছিলেন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে এখনো পর্যন্ত জনপ্রিয় হয়ে রয়েছে। এই বাইকে পাওয়ার এতটাই বেশি ছিল যে এখনো পর্যন্ত রাজদূত বাইকের কোন দ্বিতীয় বিকল্প আসেনি। কম সময়ের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল এই বাইক। ৭০-৮০ দশকের সবার মুখে সেই সময় রাজদূতের জয়জয়কার। তবে, হিরো হোন্ডা, ইয়ামাহা এবং অন্যান্য কোম্পানিগুলি ৯০ এ দশকে জনপ্রিয়তা বৃদ্ধি করতে থাকায় ধীরে ধীরে মার্কেট থেকে হারিয়ে যায় রাজদূত।

এই রাজদূত বাইকের নির্মাতা কোম্পানি ছিল এসকর্ট। বর্তমানে এই কোম্পানিটির ট্রাকটার এবং ট্রাক তৈরি করে। এখন রাজদূত বাইকের প্রোডাকশন তেমন হয় না বললেই চলে। কিন্তু শোনা যাচ্ছে, এই বাইক আবারো বাজারে আত্মপ্রকাশ করতে পারে। একেবারে নতুনভাবে ভারতের বাজারে আবারও আসতে পারে রাজদূত। কোম্পানি এখনো পর্যন্ত এই বাইকের পুনরায় লঞ্চের ব্যাপারে কিছু না জানালেও, কোম্পানি এই বাইক নিয়ে যে চিন্তা-ভাবনা করছে সেটা অস্বীকার করেননি কোম্পানির কর্ণধাররা। আজকের যুগে পুরনো ক্রুজার বাইকের জনপ্রিয়তা রয়েছে। নতুন স্টাইল এবং বৈশিষ্ট্য নিয়ে যদি এই বাইকটিকে আবারও মার্কেটে লঞ্চ করা যায় তাহলে বর্তমান যুগের অন্যান্য বাইক কে পিছনে ফেলতে পারে রাজদূত। এই বাইকের দাম আগেও খুব একটা বেশি ছিল না। তাই যদি খুব কম দামের মধ্যে দারুন ডিজাইন এবং দারুন বৈশিষ্ট্য নিয়ে আসা যায়, তাহলে আবারও ভারতের বাজারে জনপ্রিয়তার শিখরে পৌঁছতে পারে রাজদূত বাইক।

পুরনো রাজদূত বাইকের কথা বললে, ১৭৩ সিসি টু স্ট্রোক ইঞ্জিন, যা ৭ বিএইচপি শক্তি এবং ১২ নিউটন মিটার টর্ক তৈরি করতে পারতো। সেই সময় এই বাইকটি ছিল ভারতের সবথেকে ভালো স্পোর্টস বাইক। ১৯৭০ সালে যখন ঋষি কাপুর ববি চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন সেই সময় তিনি শুধুমাত্র রাজদূত বাইক ব্যবহার করতেন। সেলিব্রিটিদের গ্যারাজের অংশ ছিল এই রাজদূত। এই কারণে অনেকেই এই বাইক কিনতে চাইতেন। এই যুগের বিভিন্ন ব্লকবাস্টার ছবিতেও রাজদূত বাইকের ব্যবহার দেখা গিয়েছে। সময়ের সাথে সাথে রাজদূত কোনদিনই নিজেকে আপডেট করতে পারেনি। এই কারণেই এই কোম্পানিটি হারিয়ে গিয়েছিল ভারতের বাজারে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026