নিউজ

গ্রেপ্তারি এড়াতে সিবিআইয়ের কাছে সময় চাইলো রাজীব কুমার!

আগাম জামিনের আবেদন আদালত খারিজ করে দিয়েছে। তাই এবার সরাসরি সিবিআইয়ের কাছে আবেদন করলেন আইপিএস রাজীব কুমার। এই নিয়ে শুক্রবার নিজের আইনজীবী মারফত সিবিআইকে একটি নোটিশ পাঠান রাজ্যের এই আইপিএস অফিসার। তিনি এখনও আগাম জামিনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আজ আবার আদালতে আবেদন করতে চলেছেন তিনি। আলিপুর আদালতে আজ রাজীব কুমারের আইনজীবী আবার এই নিয়ে আবেদন জানাবেন। আজই বিষয়টি নিয়ে সওয়াল হতে পারে। দুপুর ১২ টার দিকে আদালতে উপস্থিত হবেন সিবিআইয়ের আইনজীবীরা।

আদালত রাজীব কুমারের রক্ষা কবজ তুলে নেওয়ার পর থেকেই আত্মগোপন করে রয়েছেন তিনি। সারদা মামলায় জিজ্ঞাসাবাদের প্রয়োজনে রাজীব কুমারকে সিবিআইয়ের মুখোমুখি হওয়ার নির্দেশ দেয় আদালত। প্রয়োজনে গ্রেপ্তার করা যাবে বলেও জানায় আদালত। তারপর থেকেই সিবিআইয়ের অফিসারেরা হন্যে হয়ে খুঁজে বেড়িয়েছেন রাজ্যের এই আইপিএস অফিসারকে।

এমনকি লুক আউট নোটিশও জারি করে সিবিআই। কিন্তু খোঁজ মেলেনি তাঁর। এরই মধ্যে মত বদল করে সিবিআই। সাক্ষী নয় অভিযুক্ত হিসেবে জিজ্ঞাসাবাদ করতে চান রাজীব কুমারকে। তাঁদের দাবি সারদা মামলায় বহু নথি নষ্ট করেছেন রাজ্যের এই আইপিএস অফিসার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026