পলিটিক্স

ঝটিকা সফরে কলকাতা আসছেন রাজনাথ সিং, প্রতিরক্ষা মন্ত্রীর কর্মসূচি কি কি?

ঝটিকা সফরে আজ অর্থাৎ শুক্রবার কলকাতায় আসছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আজ সকালে ১১:৪৫ এ কলকাতা বিমানবন্দরে নামতে চলেছেন তিনি। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় এই হেভিওয়েট মন্ত্রীর কলকাতা সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। একদিকে সামনেই রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন। তার মধ্যে কেন্দ্রীয় মন্ত্রীর কলকাতা সফর। সব মিলিয়ে তার এই রাজনৈতিক সফর বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। যদিও আজ দুপুরে কলকাতার গার্ডেনরিচে শিপ বিল্ডার্সে পৌঁছে যুদ্ধ জাহাজ উদ্বোধন করার কথা তার।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, পি ১৭ আলফা গোত্রের ফ্রিগেট যুদ্ধজাহাজের উদ্বোধন করতে চলেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে মোট সাতটি এই ধরনের যুদ্ধ জাহাজ তৈরি করা হয়েছে। তার মধ্যে শুক্রবার একটি জাহাজের উদ্বোধন করা হবে। গার্ডেনরিচের শিপ বিল্ডার্স মোট তিনটি এই ধরনের যুদ্ধজাহাজ তৈরি করার বরাত পেয়েছিল। সেই তিনটির মধ্যে একটি উদ্বোধন আগেই হয়ে গেছে এবং বাকি দুটির মধ্যে একটি উদ্বোধন আজকে করবেন রাজনাথ সিং।

সূত্রের খবর, এখানে বিজেপি রাজ্য নেতারা তার সঙ্গে দেখা করতে যেতে পারেন। তার সঙ্গে বৈঠক হবে বলে মনে করা হচ্ছে। আবার আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বার্তা দিতে পারেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই সমস্ত কর্মসূচি সেরে তার নয়া দিল্লি ফিরে যাওয়ার কথা। এছাড়া রাজ্য সরকারের কোন প্রতিনিধির সঙ্গে তার দেখা হয় কিনা সেটা নিয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026