নিউজ

ফের অশান্তি প্যাংগং লেকে, সাউথ ব্লকে উচ্চপর্যায়ের বৈঠকে রাজনাথ সিং

ভারত : সোমবার ভোররাতে লাদাখের প্রকৃত সীমান্ত রেখায় গুলি চালিয়েছে ভারতীয় সেনা। জানা গিয়েছে, পেট্রোলিং করার সময় চিনা সেনারা লাদাখের প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে অনুপ্রবেশ করার চেষ্টা করে। ভারতীয় সেনা সতর্ক করলেও সেই সর্তকতাতে আমল দেয়নি লাল ফৌজ বাহিনী।

ফলে বাতাসে লক্ষ্য করে গুলি চালায় ভারতীয় সেনা। আর এই ঘটনাকেই কেন্দ্র করে চিন আরো একবার ভারতকে নিশানা করে নানা কথা শুনিয়ে যাচ্ছে। অন্যদিকে আবার তাদের মন্তব্যেও মাথা না ঘামিয়ে ১৫ জুন গালওয়ানে দুই দেশের সেনার সংঘর্ষে ২০ ভারতীয় সেনা শহিদ হন এই বিষয়কে মাথায় রেখে নতুন করে প্রস্তুতি নিচ্ছে ভারত।

এই গোটা বিষয় নিয়ে এদিন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে এই ঘটনার বিস্তারিত রূপ দিয়েছেন সেনা প্রধান এমএম নারাভানে। তিনি জানিয়েছেন, সোমবার রাতে লাদাখে প্যাংগং লেকের দক্ষিণ দিক দিয়ে ভারতীয় সীমানায় ঢোকার চেষ্টা করে চিনা বাহিনী। এমনকি ভারতীয় সেনা তাদের তাড়া করে বেরও করে দেয়। পরে এলএসি পার করে ঢোকার সময় কয়েক রাউন্ড গুলিও চালায় পিএলএ।

এমনকি এই বিষয় নিয়ে বিশদে আলোচনা করার জন্য আজ সাউথ ব্লকে একটি উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন সিডিএস বিপিন রাওয়াত, তিন বাহিনীর প্রধান, প্রতিরক্ষা সচিব ও প্রতিরক্ষা মন্ত্রকে শীর্ষ আমলারা। এই ঘটনার পর আজ বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, “দুই দেশের মধ্যে শান্তি ও স্থিতাবস্থা ফিরিয়ে আনা প্রয়োজন। দুই দেশের মধ্যে অন্যান্য সম্পর্কগুলো বজায় রাখতে গেলে ভারত-চিন সীমান্তের পরিস্থিতি আগে শান্ত করতে হবে। যে সকল সমস্যা আছে, তা যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলা দুই দেশের পক্ষেই ভালো”।

Anirban Kundu

Recent Posts

গরমের ছুটি নিয়ে আপডেট, কবে থেকে বন্ধ পঠন-পাঠন? জানুন

ঝড়-বৃষ্টির পালা চুকতেই হু হু করে বাড়ছে তাপমাত্রা। পশ্চিমবঙ্গ-সহ দেশের একাধিক রাজ্যে ইতিমধ্যেই তাপপ্রবাহের পরিস্থিতি…

May 4, 2026

নিন্দুকদের কড়া জবাব, মানুষের রায়ে পানিহাটি থেকে বিপুল ভোটে জয়ী হলেন ‘অভয়ার মা’

যাঁকে ঘিরে রাজনৈতিক মহলে নানা বিতর্ক তৈরি হয়েছিল, সেই রত্না দেবনাথ ওরফে ‘অভয়ার মা’ শেষ…

May 4, 2026

IPL কাঁপালেন নারিন! ২০০ উইকেট ছুঁয়ে ইতিহাস, প্রথম বিদেশী হিসেবে নজির KKR তারকার

রবিবার চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর সেই ম্যাচেই…

May 4, 2026

ভোটের ফলাফলে গেরুয়া ঝড়! বিজেপির সদর দফতর থেকে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা শেষের পথে। এর মধ্যেই অন্তত তিনটি রাজ্যে গেরুয়া শিবিরের জয়ের…

May 4, 2026

টিম ইন্ডিয়ার বাড়ছে চিন্তা! IPL-এর পরেও মাঠে ফিরতে পারবেন না এই দুই তারকা খেলোয়াড়

বর্তমানে জমে উঠেছে IPL ২০২৬-এর লড়াই। তবে, ক্রিকেটের এই জনপ্রিয় মেগা টুর্নামেন্টের পরেই আবার আন্তর্জাতিক…

May 3, 2026

বড় আপডেট! আগামী সপ্তাহে কলকাতায় টানা ২ দিন ব্যাঙ্ক বন্ধ—আগেই জারি নোটিশ

মে মাসের প্রথম সপ্তাহেই বড় ধাক্কা ব্যাঙ্ক গ্রাহকদের জন্য। কলকাতায় টানা দু’দিন বন্ধ থাকতে চলেছে…

May 3, 2026