নয়াদিল্লি: প্যাংগং হ্রদ নিয়ে চিনের (Cjina) সঙ্গে বোঝাপড়া হয়ে গিয়েছে। আজ, বৃহস্পতিবার (Thursday) রাজ্যসভায় (Rajyasabha) জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। তিনি আরও জানান, দুই দেশই নিজেদের সেনা পিছিয়ে নেবে বলে সিদ্ধান্ত হয়েছে। এদিন তিনি বলেন, ভারত (India) স্পষ্ট করে দিয়েছে এলএসি-তে কোনও বদল যেন না হয়। আর দুই দেশের সেনা নিজের নিজের জায়গায় ফিরে যান।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, প্যাংগংয়ের উত্তর এবং দক্ষিণ অংশে দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে। দুই পক্ষের সেনাই পিছিয়ে যাবে। চিন প্যাংগংয়ের ফিংগার ৮-এর বাইরে নিজেদের সেনা রাখবে।
এদিন তিনি আরও বলেন, লাইন অফ কন্ট্রোলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। ভারত সব সময় দ্বিপাক্ষিক চুক্তি মেনে চলাকে জোর দিয়েছে। তিনি বলেন, ‘গত বছর থেকে আমরা চিনের সেনা এবং কূটনৈতিক দৌত্যের মাধ্যমে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি। আলোচনার সময় চিনকে আমরা বলেছি তিনটি বিষয়ের ওপর ভিত্তি করে সমাধানসূত্র চাই। প্রথমত, দু’পক্ষকেই এলএসসি মানতে হবে এবং সম্মান করতে হবে। দ্বিতীয়ত, একতরফাভাবে কোনওরকমের সিদ্ধান্ত নেওয়া যাবে না। তৃতীয়ত, যা করা হবে, দুই পক্ষের মতামতের ওপর ভিত্তি করেই করতে হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…