রাজ্য

পুলিশকে দিয়ে জুতো চাটাব, হুমকি রাজ্য বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের

বিজেপির রাজ্য সভাপতির মতো এইবার বিজেপির রাজ্য সহ সভাপতিকেও দেখা গেল বেলাগাম হতে। তিনিও করলেন কিছু বিতর্কিত মন্তব্য। এই মন্তব্য নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। অনেকেই প্রশ্ন তুলেছেন, এটাই কি বিজেপির সংস্কৃতি? এইদিন মন্ত্রী সন্ধ্যারানি টুডু এর খাসতালুকে দাঁড়িয়ে পুলিশকে দিয়ে জুতো চাটানোর হুমকি দিতে দেখা গেল বিজেপি রাজ্য সহ সভাপতি রাজ্য বন্দ্যোপাধ্যায়কে।

পুরুলিয়ার মানবাজারে মানমিচিলের পর হাসপাতালের মোড়ে দাঁড়িয়ে রাজু বন্দ্যোপাধ্যায় এমনটা মন্তব্য করেছেন বলে সূত্রের খবর। এইদিন তিনি বলেন,”এক শ্রেণীর পুলিশ শাসক দল তৃণমূলের দলদাস হয়ে কাজ করছেন। তাদের কে থানায় রেখে কি লাভ। তাদের থানা থেকে তুলে জুতো চাটানো উচিৎ। যা খুশি যত ইচ্ছা কেস দেবে দাও। ইতিমধ্যেই ১ লক্ষ ৮০ হাজার মিথ্যা মামলা দিয়েছে। আর ৬ মাসের অপেক্ষা। তার পরই মন্ত্রীসভার প্রথম বৈঠকে প্রত্যাহার করা হবে সমস্ত মামলা।” এইদিন পুলিশ এবং গুণ্ডাদের উদ্দেশ্যে বহুবার হুমকি ছুঁড়ে দেন রাজু। তিনি বলেন,”পুলিশ এবং গুণ্ডা আব তেরা কেয়া হোগা রে কালিয়া? যারা ভাবছে ভোট লুট করবে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, ভোট কিন্তু দিদির পুলিশ দিয়ে নয়। করা হবে দাদার পুলিশ দিয়ে।”

এইদিন মানবাজারের ইন্দকুড়ি থেকে মিছিল করে বিজেপি। সেখানকার স্লোগান ছিল ‘পরিবর্তনের লক্ষ্যে এই মহামিছিল”। গত লোকসভা ভোটে কেবল মানবাজারে এগিয়ে ছিলনা গেরুয়া শিবির। এইবার বিধানসভার আগে তাই মানবাজারকেই ‘পাখির চোখ’ করেছে বিজেপি। এই মিছিলেই বিভিন্ন মন্তব্য করতে দেখা গিয়েছে বিজেপি রাজ্য সহ সভাপতিকে। আর এখন এই বক্তব্যগুলি ই চর্চার শীর্ষ স্থান দখল করেছে রাজনৈতিক মহলে।

এই মহামিছিলের উত্তর হিসেবে পাল্টা জবাব দিয়েছে পুরুলিয়া জেলার তৃণমূল সভাপতি তথা পুরুলিয়া জেলার পরিষদের স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ গুরুপদ টুডু। এইদিন তিনি বলেন,”মানবাজার ই তৃণমূলের গড়। এখানকার মানুষের জোড়াফুল এবং মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু বোঝেন না। ফলে বাইরে থেকে লোক নিয়ে এসে যা খুশি তাই বলে কিছু লাভ হবেনা। মানুষ সব জানেন, সবই তারা দেখেছেন।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026