বলিউড

পাপারাজিৎদের সামনে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদলেন Rakhi Sawant, আবার কি হল নায়িকার? প্রশ্ন‌ একাংশের

মিডিয়ার পাতায় কারণে অকারণে চর্চিত হতে থাকেন রাখি সাওয়ান্ত। নেটমাধ্যমের বিতর্কিত কুইন বলা হয় তাকে। তাকে নিয়ে কোনো না কোনো কারণে বিতর্ক চলতেই থাকে। আর তিনিও মিডিয়ার চর্চায় থাকতে বেশ পছন্দই করেন। সেকথা অবশ্য আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। তবে সম্প্রতি নিজের একটি ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরে চর্চায় তিনি। পাপারাজিৎদের ক্যামেরার সামনেই ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছেন অভিনেত্রী। আর সেই দৃশ্যই আবারো একরাশ প্রশ্ন তৈরি করেছে নেটজনতার একাংশের মনে।

আসলে সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে অভিনেত্রীকে পাপারাজিৎদের সামনে দাঁড়িয়েই কাঁদতে দেখা গিয়েছে। কাঁদতে কাঁদতেই তিনি ক্যামেরার সামনে বলেছেন তিনি মরে গেলেও কি তারা তার কবরের সামনে আসবে? পাশাপাশি তিনি এও বলেছেন তারা কেউ জানেন নি তিনি এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতির মধ্যে রয়েছেন। অভিনেত্রীর এইসব কথা শুনে তাকে শান্তনা দিয়েছেন উপস্থিত পাপারাজিৎরাও। তবে এদিন সকলের সামনে কেন কাঁদছিলেন অভিনেত্রী! সেকথা জিজ্ঞাসা করার আগেই সেখান থেকে বন্ধুর হাত ধরে চলে যান তিনি। এই কথাগুলি বলির সময় তার গায়ে হাত বোলাতেও দেখা গিয়েছে। আপাতত ‘ভাইরাল ভয়ানী’র সূত্র ধরেই সেই ঝলক একাংশের নজরে এসেছে।

কয়েকদিন ধরেই আদিল খান দুরানীর সাথে তার বিয়ে নিয়ে একাধিক খবরের দেখা মিলছিল মিডিয়ার পাতায়। এখনকি অভিনেত্রীর ইসলাম ধর্ম গ্রহণ করার কথাও এসেছে প্রকাশ্যে। ইতিমধ্যেই নামও পরিবর্তন করে ফেলেছেন অভিনেত্রী। রাখি সাওয়ান্ত থেকে হয়েছেন ফাতিমা দুরানী।

গত সাতমাস ধরে অভিনেত্রীর সাথে নিজের বিয়ের কথা কোনমতেই স্বীকার করছিলেন না আদিল। অবশ্য অভিনেত্রী ও সকলের চাপে পড়ে এই বিয়ে অবশেষে স্বীকার করে নিয়েছেন তিনি। পাশাপাশি শোনা যায়, সালমান খানও এই প্রসঙ্গে ফোন করে কথা বলেছিলেন আদিলের সাথে। তবে সম্প্রতি মিডিয়ার সামনে আদিলের সাথে উপস্থিত ছিলেন রাখিও। মিডিয়ার সামনেই কিছুদিন আগে নিজেদের বিয়ের কথা স্বীকার করে নিয়েছেন আদিল। অবশ্য সেই ঝলক এখনও রীতিমতো ভাইরাল রয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

এর পাশাপাশি আরো একটি খবর প্রকাশ্যে রয়েছে। অভিনেত্রীর মা এখন সঙ্কটজনক অবস্থায় ভর্তি রয়েছেন হাসপাতালে। সেই খবরের ভিডিও বার্তাও সোশ্যাল মিডিয়ার পাতায় দেখা গিয়েছিল। এবার প্রশ্ন উঠেছে তবে কি তার মায়ের অবস্হা আরো খারাপ হল? নাকি আদিলের সাথে আবারো সমস্যায় জড়িয়েছেন তিনি? এর সদুত্তর মেলেনি এখনো। তবে বলাই যায়, অভিনেত্রীর সাম্প্রতিক ভাইরাল হওয়া এই ভিডিওটি নেটনাগরিকদের একাংশের মাঝে উদ্বেগ সৃষ্টি করেছে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026