বলিউড

বয়ফ্রেন্ড আদিলের সঙ্গে রোমান্টিক ফটোশুট করলেন রাখি সাওয়ান্ত, সোশ্যাল মিডিয়ায় এমন ভিডিও সামনে এসেছে

রাখি সাওয়ান্ত বলিউডের অন্যতম বিতর্কিত একজন অভিনেত্রী। তিনি নিজের অদ্ভুত কান্ডকারখানার জন্য প্রায়ই চর্চায় থাকেন। পাপারাজিৎদের ক্যামেরার সামনে নিজের একাধিক বেফাঁস মন্তব্যের কারণে তার দিক থেকে চোখ সরে না মিডিয়ার। কয়েকদিন আগেই নিজের বর্তমান প্রেমিক আদিলের সাথে দুবাই ঘুরে এসেছেন তিনি। যার ঝলক তার সোশ্যাল মিডিয়ার পাতাতেই মিলবে। তবে এই মুহূর্তে নেটনাগরিকদের মধ্যে একেবারে ভিন্ন একটি কারণে চর্চায় রয়েছেন অভিনেত্রী।

খুব শীঘ্রই রাখি সাওয়ান্তের নতুন মিউজিক ভিডিও মুক্তি পেতে চলেছে। আর সেই মিউজিক ভিডিও মুক্তি পাওয়ার আগেই নিজের বর্তমান প্রেমিক আদিলের সাথে করালেন বোল্ড ফটোশুট, যা ভীষণভাবে নজর কেড়েছে নেটনাগরিকদের। বিগবসের মঞ্চ থেকে আরও বেশি করে চর্চায় উঠে এসেছিলেন তিনি। তার ব্রেকআপ নিয়েও কম জল ঘোলা হয়নি মিডিয়াতে। নিজের মানসিক চাপের কথাও চোখে জল নিয়ে ক্যামেরার সামনে জানিয়েছিলেন অভিনেত্রী। তবে বর্তমানে সমস্ত মানসিক চাপ, ডিপ্রেশন কাটিয়ে উঠেছেন তিনি। তার জীবনে নতুন মানুষের আগমন ঘটেছে। আর তার সাথে তিনি বর্তমানে যে বেশ খুশি রয়েছেন তার ঝলক প্রতিমুহূর্তেই মেলে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় যে ভিডিওগুলি ভাইরাল হয়েছে, সেখানে বোল্ড লুকে দেখা গিয়েছে রাখি সাওয়ান্তকে। ক্যামেরার সামনে নিজের প্রেমিকের সাথে একাধিক পোজ দিতে দেখা গিয়েছে তাকে। ভিডিওতে কালো ব্লেজার, শার্ট ও প্যান্টে দেখা গিয়েছে আদিলকে। পাশাপাশি অভিনেত্রীকে একটি সোনালী রঙের ডিপনেক, ব্যাকলেস, লং গাউনে দেখা গিয়েছে। খোলা চুলে মানানসই মেকাপে ছিলেন তিনি। রাখি সাওয়ান্ত যে ক্যামেরার সামনে ভীষণভাবে সাবলীল, তা তার হবে ভাবেই স্পষ্ট হয়। আপাতত, ভিডিও দেখে এটুকু স্পষ্ট অভিনেত্রীকে দেখে মুগ্ধ আদিল। অভিনেত্রীর সাজে বেজায় পছন্দ হয়েছে তার, তা তার মুখের ভঙ্গিমাতেই স্পষ্ট ছিল।

তবে এই ধরনের পোশাকের জন্য ক্যামেরার সামনে কিছুক্ষণের জন্য হলেও অস্বস্তিতে পড়েছিলেন অভিনেত্রী। তবে তারকা জগতের লোক হওয়ার সুবাদে এই ধরনের পরিস্থিতি খুব ভালোভাবেই দক্ষতার সাথে সামলে নিতে জানেন তিনি। এবারেও অন্যথা হয়নি তার। উল্লেখ্য, এই ভিডিওটি ছাড়াও আরো একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। যেখানে দুজনেই আবারো রোমান্টিক মুডেই ধরা দিয়েছেন। আপাতত, আদিলের সাথে এই বোল্ড ফটোশুটের সূত্র ধরেই নিজের অনুরাগীদের পাশাপাশি নেটনাগরিকদের অধিকাংশের মাঝে সোশ্যাল মিডিয়ার পাতায় চর্চার আলোয় রাখি সাওয়ান্ত।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026