ভাইরাল & ভিডিও

Rakhi Sawant: বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়াকে চুমু রাখী সাওয়ান্তের! হু হু করে ভাইরাল দুষ্টুমিষ্টি ভিডিও

বলিউডের ড্রামা ক্যুইন বললে আগেই নাম আসবে রাখি সাওয়ান্ত। বলিউডের স্ট্রেট ফরওয়ার্ড ইনি। যখন যা মন চায় তাই করেন এই নায়িকা। কেরিয়ারের শুরু থেকেই রাখি মানুষকে অবাক করে এসেছেন তাঁর কথায় এবং কাজে। রাখি সাওয়ান্ত মানেই বলিউডের মুচমুচে গসিপ। রাখি সাওয়ান্ত যেখানে থাকে সেখানে বিতর্ক হবে না তা আজ অবদি হয়নি। এই নায়িকাকে নিয়ে মাঝেমধ্যেই সরগরম হয়ে ওঠে পেজ থ্রির পাতা। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় চলে দেদার ট্রোলিং। কিন্তু সেসব ট্রোলিং নিয়ে বরাবরই কোনো ভ্রুক্ষেপ থাকে না রাখির। উল্টে সবসময় এমন কিছু না কিছু করতে থাকেন যার মাধ্যমে প্রায়ই খবরের শিরোনামে চলে আসেন অভিনেত্রী।

রাখি সাওয়ান্তের ফ্যানেদের জন্য আরও একটি সুখবর। সম্প্রতি দুবাইতে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাখি সাওয়ান্ত। এই অনুষ্ঠানে বলিউড স্টার কাজল, বিবেক ওবেরয়, সানি লিওনি, প্রেম চোপড়া, রনজিতের মতো কলাকুশলীরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানের মাঝে এক প্রেম চোপড়ার সঙ্গে সাক্ষাৎ হয় রাখি সাওয়ান্তের। উভয়ের সাক্ষাতের পর একটি রেস্তোরাঁতে যান। আর সেখানেই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। 

শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, কোনো কারণবশত প্রেম চোপড়ার একটি হাতে আঘাত লাগায় তাতে প্লাস্টার করা রয়েছে। জানা যাচ্ছে, দুবাইতে হাতে চোট লেগে তাঁর ২টি আঙুল পুরো ফ্র্যাকচার হয়েছে। তবে চিকিৎসক জানিয়েছেন, অভিনেতার আঘাত গুরুতর হলেও চিন্তার কোনও কারণ নেই। এরপরেই রাখী সাওয়ান্ত প্রেম চোপড়ার সেই প্লাস্টার করা হাতেই দু বার চুমু খেয়ে দ্রুত তাঁর আরোগ্য কামনা করছেন। উল্লেখ্য, এই দিনের অনুষ্ঠানে প্রেম চোপড়াকে অভিনয়ের জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ।

অভিনেতার হাতে রাখির এই চুমু খাওয়ার বিষয়টিকে নিয়ে অনেকে ট্রোলিং করেছেন। তবে এসবে পাত্তা দিতে নারাজ নায়িকা। তবে এই প্রসঙ্গে প্রেম কি বললেন? তিনি অবশ্য এই ঘটনাটিকে একটি মিষ্টি ঘটনা বলে ব্যাখ্যা করে সংবাদমাধ্যমকে। প্রেম চোপড়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘রাখি খুবই আবেগপ্রবণ। যাঁরা স্পষ্ট কথা বলেন, তাঁরা ভিতরে ভিতরে খুব আবেগপ্রবণ হন। রাখি খুবই ভাল। সে যেভাবে তাঁর পরিবারের দেখাশোনা করে তা প্রশংসার যোগ্য।’ তবে এই ভিডিও যে বেশ ভাইরাল নেটদুনিয়াতে তা বলাবাহুল্য।

 

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026