ব্যকলেস ড্রেস পরে ট্যাটু প্রদর্শন করলেন রাখি সাওয়ান্ত, ভক্তদের ভিড় কমেন্ট বক্সে

ভারতের সবথেকে জনপ্রিয় কয়েকজন তারকার মধ্যে অন্যতম হলেন রাখি সাওয়ান্ত। তিনি তার নাচের মাধ্যমে সকলকে একেবারে মাতিয়ে রেখেছেন এতদিন। সোশাল মিডিয়াতেও তার একটা বেশ ভালোমত পরিচিতি আছে। অনেকেই তার প্রতিভার প্রশংসা করে থাকেন। তবে মাঝে মধ্যে তাকে দেখা যায় অদ্ভুত রকমের কিছু পোশাক পরে ছবি দিতে। সেই সময় তাকে নানান কটাক্ষের সম্মুখীন হতে হয়। তবে তার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ভক্তদের সংখ্যা নেহাত কম নয় এবং তিনি এই বিষয়টাকে বেশ ইনজয় করে থাকেন।

সম্প্রতি এই অভিনেত্রী নিজের সোশাল মিডিয়ায় একটি নতুন ভিডিও পোস্ট করেছেন যেখানে তাকে দেখা যাচ্ছে তার বিন্দাস ভঙ্গিমায়। এই ভিডিওতে তিনি একটি চিতা বাঘের ছাপের পোশাক পরেছেন। তার পিঠের দিকটা দিয়ে এই পোশাকটা খোলা। সেখানে একটা ট্যাটু আঁকা আছে যেটা তার এই বিশেষ লুককে আরো আকর্ষণীয় করে তুলেছে। এই বিশেষ পোশাকে তাকে লাগছে একেবারে অন্যরকম।

তবে এই পোস্ট আসতে না আসতেই সকলে এই পোস্টের নিচে কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন। ইতিমধ্যেই মাত্র কয়েক ঘণ্টা হয়েছে এবং রাখির এই ভিডিওতে ১৮ হাজারের থেকেও বেশি লাইক হয়ে গেছে। রাখী সাওয়ান্তের এই ভিডিও অনেকেই বেশ পছন্দ করেছেন। অনেকে আবার এই ভিডিওর সঙ্গে কটাক্ষপূর্ণ মন্তব্য করলেও তিনি এই বিষয়টা নিয়ে বেশি মাথা ঘামাতে নারাজ।

অনেকে আবার তার ভিডিওর নিচে কমেন্ট করেছেন। একজন কমেন্টে লিখেছেন, তিনি নাকি রাখির এই নতুন কুল লুক দেখে একেবারে চমকে গেছেন। আবার আরেকজন ভক্ত তার এই লুকের সঙ্গে ঊর্ফি জাভেদের তুলনা টেনে জিজ্ঞাসা করেছেন, রাখি এই পোশাকটা তার কাছ থেকে ধার নিয়েছেন কিনা। এরকমই কিছু মজার কমেন্টে ভরে উঠেছে এই পোস্টের কমেন্টে বক্স। চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওটি।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026