বিনোদন

পার্টিতে ছোট পোশাক পরে এমন পোজ দিলেন রাখি সাওয়ান্ত, ভিডিও তুমুল ভাইরাল

রাখি সাওয়ান্ত কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। নিজের অদ্ভুত সাজ-পোশাক ও কান্ড-কারখানার জন্য প্রায়ই চর্চিত হন তিনি। ‘বিগ বস’ চলাকালীন হঠাৎ জানা গিয়েছিল, তিনি বিয়ে করে ফেলেছেন। আবার ‘বিগ বস’ শেষ হওয়ার পর হঠাৎই ভ্যালেন্টাইন্স ডের আগেই জানান, স্বামী রিতেশ সিংয়ের সাথে বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। এরপর পাপারাজিৎদের ক্যামেরার সামনে কাঁদতে কাঁদতে জানিয়েছিলেন, তিনি রীতিমতো ডিপ্রেশনে চলে গিয়েছেন এই ঘটনা ঘটার পর থেকেই।

নিজের পোশাককে কেন্দ্র করে প্রায়ই বিতর্কে জড়াতে দেখা যায় রাখি সাওয়ান্তকে। সম্প্রতি আবারো সেই পোশাককে কেন্দ্র করেই চর্চায় অভিনেত্রী। কয়েকদিন আগে বলিউডের আয়োজিত একটি পার্টিতে উপস্থিত হয়েছিলেন রাখি সাওয়ান্ত। এই পার্টিতে একটি অফ-শোল্ডার শর্ট অফ-হোয়াইট ড্রেসে দেখা মিলেছিল তার। এই পোশাকে রেড কার্পেটে ক্যামেরার সামনে অদ্ভুত পোজ দিয়েছিলেন তিনি, যা ভাইরাল হতেই ট্রোলের শিকার অভিনেত্রী।

এই পোশাকে কখনো ক্যামেরার সামনে ঝুঁকে, আবার কখনো সাইড করে দাঁড়িয়ে কোমর বেঁকিয়ে ছবি তুলেছেন তিনি। এই পোশাকের সাথে এক অদ্ভুত হেয়ার স্টাইল করেছিলেন অভিনেত্রী, যা দেখে রীতিমত অবাক হয়েছেন অধিকাংশ নেটনাগরিক। এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই নেটদুনিয়ায় ট্রোল হন তিনি।

কেউ লিখেছেন, আবারো তার পাগলামি শুরু হয়ে গিয়েছে। আবার কেউ লিখেছেন, উরফি জাভেদের মা। অধিকাংশ নেটজনতা, রাখি সাওয়ান্তের সাথে তুলনা করেছেন সোশ্যাল মিডিয়ার বিতর্কিত কুইন উরফি জাভেদকে। ভাইরাল হওয়া ভিডিওর কমেন্টবক্সে সেইসমস্ত মন্তব্যের দেখা মিলবে।

সম্প্রতি এই ভিডিওর সূত্র ধরেই আবারো চর্চিত হয়েছেন তিনি। কয়েকদিন আগে এস এস রাজামৌলি পরিচালিত ‘আর আর আর’এর সাক্সেস্ পার্টিতেও উপস্থিত ছিলেন রাখি। সেখানেও তিনি নিজের পোশাকের জন্য রীতিমতো চর্চায় উঠে এসেছিলেন। বলাই বাহুল্য, ট্রোল হয়েছিলেন নেটমাধ্যমে। তবে এইসমস্ত বিষয়ে তার কাছে নতুন কিছু নয়। তিনি প্রায়ই এমন ধরনের কু-মন্তব্যের শিকার হয়ে থাকেন। এই সমস্ত ট্রোলিংয়ে তিনি বিশেষ কর্ণপাত করতে রাজি নন, তা তিনি নিজের হাতে ভাবেই বুঝিয়ে দেন।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026