বলি বিতর্কের আরেক নাম হয়ত রাখি সাওয়ান্ত। ৪২ বছর বয়সে এসেও রাখি সাওয়ান্ত একের পর এক কীর্তি করে প্রায় লাইমলাইটে চলে আসেন। অভিনেত্রীর মুখে না আছে কুলুপ, না আছে কোনো কাজে রাখঢাক। সহকর্মীদের প্রশংসা কি নিন্দা সবকিছুই তিনি না ভাবনাচিন্তা করেই অন ক্যামেরা বলে ফেলেন। এছাড়াও বিভিন্ন সময় খোলামেলা পোশাক পরে পাপারাৎজিদের সম্মুখীন হয়ে খবরে চলে আসেন তিনি। আসলে সাধারণ জীবনের সাথে সামঞ্জস্য রেখে চলাটা, তাঁর জীবনের ডিকশনারিতে নেই। সবেতেই সমান বেলাগাম রাখি।
রাখি সাওয়ান্ত সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকেন। মাঝে মাঝে তিনি তার ইনস্টাগ্রাম প্রোফাইলে বিভিন্ন ফটোশুটের ছবি বা রিল ভিডিও পোস্ট করে থাকেন। রিতেশের সাথে বিচ্ছেদের পর বর্তমানে আদিলের সাথে প্রেমে হাবুডুবু খাচ্ছেন এই কন্ট্রোভার্সিয়াল অভিনেত্রী। এমনকি কিছুদিন আগে আদিলকে বিয়ে করেছেন রাখি সাওয়ান্ত। জানা যাচ্ছে, রাখি সাওয়ান্ত নিজের ধর্ম পরিবর্তন করে আদিলের সাথে বিয়ে করেছেন।
তবে সোশ্যাল মিডিয়াতে এখন চর্চায় রয়েছে রাখি সাওয়ান্ত এবং আদিলের হানিমুনের ভিডিও। আসলে সম্প্রতি মিডিয়ার সামনে কথা বলার সময় আদিল ভুলবশত তার ফোনে তাদের হানিমুনের ভিডিও খুলে দেয়। এতে ব্যাপক লজ্জা পেয়ে যান ড্রামা কুইন রাখি। আসলে পাপ্পারাজিদের রাখি বলছিলেন তিনি আদিলকে দুবাইতে উপহার দিয়েছেন এবং তা মোবাইলে ছবি দেখাতে বলেছিলেন। আদিল মোবাইলে ভিডিও খুলে পাপ্পারাজিদের দিকে ঘোরালে দেখা যায় তা হানিমুনের ভিডিও। ভিডিওতে দেখা যায় বিছানা সাজানো রয়েছে ফুলে। ভুলবশত আদিল এই ভিডিও খুলে ফেলেছিল। তা দেখে ব্যাপক লজ্জা পেয়ে যায় রাখি এবং তিনি স্বামীকে জড়িয়ে ধরে বলেন, “এ তুমি কি করছ প্রিয়!” এই নিয়ে বর্তমানে ব্যাপক চর্চা চলছে ইন্টারনেট দুনিয়াতে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…