নিউজ

BREAKING : CAA-র প্রতিবাদ করায় আটক ইতিহাসবিদ রামচন্দ্র গুহ

নিজস্ব প্রতিনিধি: নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ করায় আটক করা হল ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে।বৃহস্পতিবার বেঙ্গালুরুতে এক প্রতিবাদ মিছিল থেকে তাঁকে আটক করে পুলিশ। খবর ছড়াতেই তীব্র নিন্দায় সরব হন বিশিষ্টজনেরা।তাঁদের কথায়, এভাবে গণতন্ত্রের কন্ঠরোধের চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। এদিকে অশান্তি রুখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে কর্নাটকে।

এদিন বেঙ্গালুরু টাউন হলের সামনে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ। সেই প্রতিবাদে সামিল হন প্রখ্যাত ইতিহাসবিদ রামচন্দ্র গুহও। হাতে প্ল্যাকার্ড নিয়ে পথে নামেন তিনি। টাউন হলের সামনে বিক্ষোভ দেখাতে গেলে তাঁকে টানাহ্যাঁচড়া শুরু করে পুলিশ। টানতে টানতে পুলিশ ভ্যানে তোলা হয়।

আরও পড়ুন : ‘আধার নাগরিকত্বের প্রমাণ নয়’ জানালেন অমিত শাহ, আক্রমণ মমতার

রামচন্দ্র গুহ জানান, তাঁর হাতে মহাত্মা গান্ধির একটি ছবি ছিল। প্রতিবাদ মঞ্চ থেকে ভারতের সংবিধান নিয়ে বক্তব্য রাখছিলেন। বিক্ষোভ প্রদর্শন সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল।অথচ পুলিশ এসে টানাটানি শুরু করে।প্রতিবাদে অনড় থাকায় তাঁকে আটক করা হয় বলে দাবি করেছেন এই ইতিহাসবিদ। এদিন রামচন্দ্র গুহ ছাড়াও আটক করা হয় আরও ৩০জনকে।

ইতিমধ্যেই নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদের ঢেউ। শুধু রাজনীতিকরাই নন, এই প্রতিবাদে পথে নেমেছেন আম–ভারতবাসীও।এই আইন সংবিধান বিরোধী বলে দাবি তাঁদের। তাঁদের কথায়, নতুন আইন বলছে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে অ–মুসলিম অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দেবে ভারত সরকার। কিন্তু এ দেশের সংবিধান বলে, ভারত ধর্মনিরপেক্ষ দেশ। এখানে ধর্মের ভাগাভাগি নেই। তাহলে কেন কোনও একটি বিশেষ ধর্মাবলম্বীদের ক্ষেত্রে আইন অন্যরকম হবে, প্রশ্ন তাঁদের।

বৃহস্পতিবার কর্নাটক ও উত্তরপ্রদেশে জারি হয়েছে ১৪৪ ধারা। সবরকম অশান্তি রুখতেই এই নির্দেশ বলে জানিয়েছে পুলিশ। দিল্লির ক্ষেত্রেও কোথাও কোথাও একটু বেশি কঠোর প্রশাসন। বিশেষ করে লালকেল্লা। যদিও প্রতিবাদীদের সাফ বক্তব্য, মিছিল করে লালকেল্লায় তাঁরা যাবেনই।অন্যদিকে আজ কলকাতাতেও পথে নামছেন বিদ্বজনেরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026