বিনোদন

Mandakini: ২৬ বছর পর অভিনয়ে ফিরছেন মন্দাকিনী, উচ্ছ্বসিত অভিনেত্রীর ভক্তরা

৮০’র দর্শকের বোল্ড অভিনেত্রীদের মধ্যে একজন মন্দাকিনী। তার আসল নাম ছিল জেসমিন জোসেফ। ‘রাম তেরি গঙ্গা ম্যায়লি’র সূত্র ধরেই দর্শকদের মাঝে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী। এরপর থেকে একাধিক ছবিতে দেখা মিলেছিল তার। তবে নিজের অভিনয়ের মাধ্যমে সেভাবে দর্শকদের উপর নিজের প্রভাব ফেলতে পারেননি তিনি। তবে শোনা যাচ্ছে, ২৬ বছর পর আবারো পর্দার সামনে ফিরতে চলেছেন তিনি।

‘রাম তেরি গঙ্গা ম্যায়লি’ ছবির পর থেকে সেভাবে আর কোন হিট ছবি নিজের দর্শকদের উপহার দিতে পারেননি অভিনেত্রী। রাজ কাপুর তাকে অভিনেত্রী হিসেবে পরিচয় করিয়ে ছিলেন দর্শকমহলে। ‘রাম তেরি গঙ্গা ম্যায়লি’ প্রথমে সেন্সার বোর্ডে আটকে গিয়েছিল। পরে রাজ কাপুর বিশেষ অনুমতি নিয়ে এই ছবির মুক্তি ঘটিয়েছিলেন। উল্লেখ্য, মিঠুন চক্রবর্তীর সাথেও স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি। ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী হিসেবে সেভাবে প্রভাব ফেলতে না পারায় তিনি অভিনয় ছেড়ে দেন।

অভিনেত্রী থাকাকালীন মন্দাকিনীর নাম জড়িয়েছিল দাউদ ইব্রাহিমের সাথে, যা ছবিতে তার কাজ না পাওয়ার অন্যতম কারণ বলেই মনে করা হয়। সেইসময় পরিচালকরাও তাকে অভিনয়ের জন্য ডাকতেন না। এরপরই ধীরে ধীরে অভিনয় জগৎ থেকে সরে আসেন অভিনেত্রী। ১৯৯৬ সালে পুরোপুরি অভিনয় ছেড়ে দেন তিনি। তবে এবার শোনা যাচ্ছে, ছেলের হাত ধরেই ফিরছেন তিনি। ছেলের গানেই দেখা মিলবে তার। তবে অভিনেত্রী বর্তমানে নিজের পরিবারের সাথেই বেশি সময় কাটাতে পছন্দ করেন।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026