নিউজ

নষ্ট হচ্ছে রিপাবলিকানদের ভাবমূর্তি, মার্কিন হিংসা প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলবেন রামদাস আটওয়ালে

নয়াদিল্লি: আমেরিকার (US) সেনেটে রিপাবলিকান সমর্থকদের তাণ্ডবের প্রসঙ্গে এবার ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে ফোনে কথা বলবেন বলে জানালেন রামদাস আটওয়ালে (Ramdas Athawale)। রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার নেতা রামদাস আটওয়ালে বলেন, “সাম্প্রতিককালে ডোনাল্ড ট্রাম্পের আচরণ ঠিক নেই। এতে রিপাবলিকান পার্টির ভাবমূর্তি খারাপ হচ্ছে।” আটওয়ালের মতে, “রিপাবলিকান পার্টির ভাবমূর্তি খারাপ হওয়া ঠিক নয়।” তাই তিনি ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলবেন এবং তাঁকে বোঝানোর চেষ্টা করবেন বলে জানান।

বৃহস্পতিবার ওয়াশিংটনে বিক্ষোভ প্রদর্শনের পর ক্যাপিটাল হিলে হামলা চালায় হাজার খানেক রিপাবলিকান সমর্থক। সেনেটে ঢুকে ভাঙচুর চালায় তারা। কয়েকটি দফতর দখলও করে নেয়।  তাদের দাবি ছিল ডোনাল্ড ট্রাম্পকেই ক্ষমতায় রাখতে হবে এবং পুনরায় ভোটের গণনা করতে হবে। ঘটনায় ৪ জনের মৃত্যুও হয়। যদিও জাতীয় নিরাপত্তারক্ষীরা তৎপরতার সঙ্গে হামলাকারীদের বাইরে বের করে দিতে সক্ষম হন।

এই ঘটনার পর সমালোচনার ঝড় ওঠে গোটা বিশ্বে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রনেতা ঘটনায় কড়া নিন্দা প্রকাশ করেন। তবে এই প্রথম নয়, এর আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। তবে ক্যাপিটাল হিলের ঘটনা অতীতের সমস্ত ঘটনাকে ছাপিয়ে গিয়েছে। এই ঘটনার নিন্দা করার পাশাপাশি গোটা কাণ্ডের জন্য ট্রাম্পকেই দায়ি করেছেন জো বাইডেন, কমলা হ্যারিস এবং প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বাইডেন বলেন, ‘দ্রুত দেশের কাছে ট্রাম্পের ক্ষমা চাওয়া উচিত এবং নিজের সমর্থকদের সামলানো উচিত।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026