খেলা

PSL-এর নিলামে ১৬ কোটি দাম, আদৌ সম্ভব? রমিজ রাজার দিকে প্রশ্ন ছুড়লেন আকাশ চোপড়া

পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় লিগ ভারতীয় প্রিমিয়ার লিগ শুরু হতে আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন বাকি। টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় অসর হল ভারতীয় প্রিমিয়ার লিগ। দেশ-বিদেশে নানা ধরনের ঘরোয়া টি-টোয়েন্টি লিগের আয়োজন করা হলেও সর্বোত্তম শিরোপা জয় করে নিয়েছে আইপিএল। তবে পাকিস্তান হরহামেশাই ভারতীয় প্রিমিয়ার লিগের চেয়ে নিজেদের পাকিস্তান সুপার লিগকে সর্বোত্তম মনে করে। পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা মনে করেন, বিশ্বসেরার খেতাব অর্জন করেছে তাদের পিএসএল।

তবে মান এবং অর্থের দিক থেকে সর্বসাকুল্যে এগিয়ে রয়েছে ভারতীয় প্রিমিয়ার লিগ এ কথা বলার অপেক্ষা রাখে না। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সদ্য নির্বাচিত চেয়ারম্যান রমিজ রাজা একাধিকবার এই প্রসঙ্গে সরব হয়েছেন। কেন তাদের পিএসএল গুণগতমানে টক্কর দিতে পারছেনা আইপিএল কে। কেন পিএসএল ছেড়ে ক্রিকেটাররা আইপিএলের পেছনে ছুটছে। উল্লেখ্য,আইপিএল খেলার জন্য একাধিক ক্রিকেটার মাঝপথে পিএসএল ছেড়ে চলে এসেছেন ভারতে। এর পরেই যত আলোচনার সূত্রপাত ঘটেছে ক্রিকেটমহলে।

এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে কয়েকদিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা বলেন, আমরাও আইপিএলের মতো নিলামের ব্যবস্থা করব। ড্রাফ পদ্ধতির বদলে মেগা নিলামের ব্যবস্থা করলে পিএসএলের উৎকর্ষতা আরও প্রকট হবে। তাছাড়া ক্রিকেট বোর্ড অধিক পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হবে। তখন দেখব পাকিস্তান সুপার লিগ কে ভারতীয় প্রিমিয়ার লিগে খেলতে যায়।

এদিন রমিজ রাজার সেই বক্তব্যকে এক হাতে নিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। তিনি স্পষ্ট বলেন,”একজন ক্রিকেটারের পেছনে ১৬ কোটি টাকা খরচ করার মত সমর্থ কি আদৌ রয়েছে পাকিস্তানের। সেক্ষেত্রে আইপিএলের সাথে কতটা টক্কর দিতে পারবে পিএসএল?”আকাশ চোপড়া আরো বলেন, “ভারতীয় প্রিমিয়ার লিগের আসরে গতবার ক্রিস মরিসের এক একটি বলের যে মূল্য ছিল, তা পাকিস্তান সুপার লিগে পুরো আসর খেলেও একজন ক্রিকেটার উপার্জন করতে পারে না।”

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026