ম্যাগাজিন

রানাঘাটের রানু: এক বিস্ময়, এক ক্ষণ জন্মা

“রানাঘাটের লতা”, মোটামুটি এই নামেই উনি পরিচিত আপামোর জনতার কাছে। মাঝে মধ্যেই যাদের রানাঘাট স্টেশনে আনাগোনা, তারা তাঁর সুরসমৃদ্ধ কণ্ঠস্বর শুনে থাকবেন। কিন্তু কেউ কোনদিনও কল্পনাও করতে পেরেছে যে রানাঘাটের ভবঘুরে রানু, যার চালচুলোর ঠিক নেই, একদিন মুম্বাইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্লেব্যাক সিঙ্গার রূপে এক বিরল স্বীকৃতি পাবেন।

অধিকাংশ ক্ষেত্রেই উত্তর আসবে,”না”। কিন্তু কল্পনা বা প্রত্যাশা যাই বলুক না কেন, এমনটাই হয়েছে। আজ তিনি খ্যাতির চূড়ায়। নাম, যশ, প্রতিপত্তি, কি নেই আজ! এক পথের ভিখারী থেকে রাজরাজেশ্বরী! এক লহমায় ভাগ্যের পরিবর্তন। জ্যোতিষ মন্ডলীর মতে, জন্ম ছকে “গুরু শনির” শুভ যোগ যদি পঞ্চমভাবে উপস্হিত থাকে, তাহলে এই প্রকার উৎকর্ষতা দেখা যায়।

রানু মন্ডলের জন্ম ৫ই নভেম্বর ১৯৬০। প্রায় ষাট বছর বয়স তাঁর, অথচ কণ্ঠস্বর এক অল্প বয়সী মেয়ের সম! এ এক বিস্ময়। বিনা রেওয়াজে, বিনা কোন নিয়মমাফিক প্রশিক্ষণ ছাড়াই তিনি আজ সকলের সেরা! সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্র এক নাম: রানু মন্ডল।

তবে সেই চ্যাটার্জি বাবুকেও অশেষ ধন্যবাদ জানাই যে রানুকে সকলকের সামনে তুলে ধরেছেন। প্রথমবার রেকর্ডিংয়ের সময়ও উনি রানুর সাথে মুম্বাই পাড়ি দিয়েছিলেন। তবে রানুর প্রথম প্রিয় গান লাতাজির, “এক প্যারকা নাগমা হে”।

বর্তমানে বেশ কিছু গান রেকর্ডিংও করেছেন, মুম্বাইয়ের বিখ্যাত সুরকার হিমেশ রেশমিয়ার সুরে। ফিল্ম “হ্যাপি হারডি এন্ড হীর” এর জন্য গাওয়া “তেরি মেরি, তেরি মেরি” গানটা ব্যাপক পছন্দ করেছে দর্শক মহল। কিন্তু কথায় আছে, ‘যার নাম আছে, তার বদনামও আছে’, তাই রানুকেও নানা বিতর্কে জড়ানো হয়।

নানা মিথ্যে অপবাদ দিয়ে তার ক্যারিয়ার টাকে নষ্ট করে দেবারও নানা ঘৃণ্য প্রয়াস করা হয়। তবে যেখানে প্রতিভাই শেষ কথা বলে, সেখানে ধীরে ধীরে এক সকল প্রচেষ্টা নিষ্ফল হয়ে থাকে! যেমন করতে ভালোবাসেন গান, তেমনি খেতে ভালবাসেন নন ভেজের যে কোনো আইটেম!

প্রিয় শিল্পী, মোঃ রফি, মুখেশ ও লতা মঙ্গেশকর। এক মা, এক বিধবা দরিদ্র মহিলা, এক অবহেলিত নারী, যার সম্বল বলে কিছু নেই। নিজের সন্তানও যাকে ভাগ্যের আশ্রয় ফেলে রীতিমত পালিয়ে গিয়েছিল, দারিদ্রতার ভয়ে, আজ সেই মেয়ে মায়ের কাছে! সময় বড় বলবান। এই সময় আপনজন থেকে দূরে করে দেয়, আবার আপনজনের সাথে মিলিয়েও দেয়।

রানুর জীবন এক দৃষ্টান্ত আমাদের কাছে। তিনি যেন আরো এগিয়ে  যান, এই একমাত্র অভিলাষ! রানুদি- তুমি ভালো থেকো, সুখে থেকো আর কোনোদিন গান থামিও না, এই গান, এই সংগীতই তোমায় শান্তি দেবে, ভুলিয়ে দেবে সকল গ্লানি, সকল পার্থিব কষ্ট!!

Written By – কুণাল রায়

BharatBarta Desk

Published by
BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026