নিউজ

সাংসদ নয়, গর্বিত গ্রামের ছেলে; সকলের সঙ্গে এক পাতে খেলেন রানাঘাটের সাংসদ

মলয় দে, নদীয়া:- এ এক অন্য চেহারা, সাদামাটা, আর পাঁচজনের সঙ্গে মিশে যাওয়া ভদ্রলোকটিকে নদীয়ার আরবান্দি অঞ্চলের লোক জগন্নাথ দা বলে চেনেন। অনেকের কাছেই তিনি মাস্টারমশাই। দীর্ঘদিন আরএসএস করার সুবাদে দলীয় সুদক্ষ নেতৃত্ব তার নখদর্পনে। গত লোকসভা নির্বাচনে রানাঘাট কেন্দ্রের সাংসদ নির্বাচিত হন জগন্নাথ সরকার।

বিগত তিনদিন ধরে নিজের উদ্যোগে ‘কমিউনিটি কিচেন’ তৈরি করেছেন নিজের গ্রামে। প্রতিদিন প্রায় ৪-৫ হাজার মানুষের রান্না থেকে শুরু করে আর পাঁচজনের সাথেই সহযোগিতা করছেন একভাবে। এমনকি রান্না করা খাবার ভ্যানে করে অন্য গ্রামে পৌঁছে প্রান্তিক মানুষদের মধ্যাহ্নভোজের ব্যবস্থা করছেন স্বয়ং নিজহাতে।

সাংসদ জগন্নাথ সরকার জানান, “লকডাউন কে কেন্দ্র করে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, এ দুঃসময় তাদের পাশে থাকবে কে? শাসক দল তারা নিজেরাই সবথেকে বেশি দুর্নীতির সাথে যুক্ত। সাধারণ মানুষ পাচ্ছেনা তাদের পর্যাপ্ত রেশন, পাচ্ছে না সরকারি সুবিধা, শুধুই লোকদেখানো প্রচার চলছে। সাধারণ মানুষকে রীতিমত হয়রানি করছে রাজ্য সরকার। সাধারণ মানুষ কোথায় যাবে? আমাদের কর্মীরা রাস্তায় খাদ্যসামগ্রী দিতে গেলে বাধা দেওয়া হচ্ছে কিন্তু কেন, এই প্রশ্নের উত্তর দিতে হবে সরকারকেই। তাই আমি আমার নিজের উদ্যোগে ও কর্মীদের সহযোগিতায় সাধারণ মানুষদের জন্য কিছু খাবারের আয়োজন করেছি। আমার এই খাদ্য অভিযান এখন চলবে, আগামী দিনেও কীভাবে তাদের আরো সহযোগিতা করা যায় তারও চিন্তা-ভাবনা চলছে। তবে খাবার দেওয়ার সময় আমি নিজে উপস্থিত থাকছি আর সোশ্যাল ডিস্ট্যান্স বজায় রাখার আবেদন করছি সাধারণ মানুষকে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026