খেলা

Ranbir Kapoor: দাদার সঙ্গে ইডেন কাঁপালেন রণবীর কাপুর, শেষমেষ কী হচ্ছে মহারাজের বায়োপিক? জল্পনা তুঙ্গে

অবশেষে সৌরভ গাঙ্গুলীর শহরে এসে ব্যাট হাতে স্টেডিয়াম মাতালেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। বর্তমানে অভিনেতা রণবীর কাপুর ভীষণ ব্যস্ত রয়েছেন তাঁর আসন্ন ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কর’-এর প্রমোশন নিয়ে। আপনাদের জানিয়ে রাখি, এই প্রথমবার শ্রদ্ধা কাপুরের বিপরীতে অভিনয় করছেন রণবীর কাপুর। গতকাল অর্থাৎ রবিবার সেই ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। ছবিটির প্রমোশন নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলার পর সোজা ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে পৌঁছে যান রণবীর কাপুর। সেখানে সৌরভ গাঙ্গুলীর সাথে সাক্ষাৎকারের পাশাপাশি ব্যাট হাতে দাদার সাথে দাদাগিরি দেখাতে দেখা গেছে অভিনেতাকে।

‘প্রিন্স অফ ক্যালকাটা’ অর্থাৎ সৌরভ গাঙ্গুলীর সাথে ইডেন গার্ডেন্সে রণবীর কাপুরের ক্রিকেট খেলার সেই ভিডিও বর্তমানে ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে। আর সেই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল করার দায়িত্ব নিয়েছেন নেট প্রেমীরা। উল্লেখ্য, রণবীর কাপুরের নতুন এই সিনেমাটি লাভ প্রোডাকশনের ব্যানারে মুক্তি পেতে চলেছে। জানলে অবাক হবেন, একই প্রোডাকশন ব্যানারে মুক্তি পাবে ভারতীয় ক্রিকেট জগতের অন্যতম সেরা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর বায়োপিক!

স্বাভাবিকভাবে সৌরভ গাঙ্গুলীর সাথে রণবীর কাপুরের এই সাক্ষাৎকারে একাধিক জল্পনার সৃষ্টি হয়েছে। নেট প্রেমীরা মনে করছেন, সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে অভিনয় করতেই দুই তারকার এই মিলন উৎসব আয়োজন করা হয়েছে। অবশ্য এই প্রসঙ্গে রণবীর কাপুরকে প্রশ্ন করা হলে তিনি বলেন,’এখনো দাদার বায়োপিক নিয়ে আমার সাথে কোন কথা হয়নি। কাজ এখনো প্রারম্ভিক পর্যায়ে রয়েছে। তবে বর্তমানে আমি কিশোর কুমারের বায়োপিকে কাজ করছি।”

এদিকে এই প্রসঙ্গে মহারাজকে প্রশ্ন করা হলে তিনি বলেন,”আমার বায়োপিকের জন্য প্রথম পছন্দের অভিনেতা রণবীর কাপুর হলেও সেই কাজ করছে না রণবীর। অভিনয় দুর্দান্ত পারদর্শিতা রয়েছে রণবীর কাপুরের। আমি ওর একাধিক সিনেমা দেখেছি, ওর অভিনয় দক্ষতা দেখে আমি এ কথা নিশ্চিত ভাবে বলতে পারি আসন্ন সিনেমাটি হিট করবে।”

Kriti Lekha Shome

Recent Posts

১১ বলেই ম্যাচ শেষ! ৩৫০+ স্ট্রাইক রেটে ঝড়—যুবরাজের রেকর্ড ভাঙতে নামলেন এই তারকা?

আইপিএল ২০২৬-এ প্রতিটি ম্যাচেই দেখা যাচ্ছে একের পর এক রেকর্ড ভাঙা ও গড়ার লড়াই। চেন্নাই…

April 4, 2026

৮৩৮ টাকায় ৫৬ দিন ফুল এন্টারটেনমেন্ট! প্রতিদিন 3GB ডেটা + Amazon Prime ফ্রি Airtel প্ল্যানে

Airtel তার গ্রাহকদের জন্য একটি প্রিমিয়াম প্রিপেইড প্ল্যান নিয়ে এসেছে, যেখানে ডেটা এবং এন্টারটেনমেন্ট—দুটো সুবিধাই…

April 4, 2026

সোনার সাথে পাল্লা দিয়ে বাড়ল রুপোর দাম! আজ কলকাতায় কত রেট জানলে অবাক হবেন

সোনা ও রুপোর দামে আবারও ধাক্কা খেল সাধারণ মানুষ। গতকাল সামান্য পতনের পর আজ ফের…

April 4, 2026

KKR Captain Rahane: ‘আমাকে হিংসে করেন, খেলা বোঝেন না!’ — হারের পর বিস্ফোরক কেকেআর অধিনায়ক

কলকাতার ইডেন গার্ডেন্সে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৫ রানের বড়…

April 3, 2026

২০২৭-এ ছুটবে ভারতের নিজস্ব বুলেট ট্রেন B28! গতি, রুট ও ফিচার জানলে চমকে যাবেন

ভারতের পরিবহন ব্যবস্থায় যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে আরও এগিয়ে…

April 3, 2026

ফের বকেয়া DA দেওয়া শুরু করবে রাজ্য, এবার কারা পাবেন?

ভোটের আগে ফের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর উদ্যোগে নবান্ন। সরকারি সূত্রে খবর, এবার লক্ষ্য…

April 3, 2026