বর্তমানে বিনোদন জগতের অনেকটাই সোশ্যাল মিডিয়ার উপরে নির্ভরশীল। নেট মাধ্যমে এমন বহু ভিডিওই ভাইরাল হয়ে থাকে যা নেটিজেনদের বিশেষ পছন্দের হয়ে ওঠে। আর এ প্রসঙ্গে ভোজপুরি গানের (Bhojpuri Song) ভিডিওর কথা না বললেই নয়। এক সময় বিভিন্ন উৎসব অনুষ্ঠানে ভোজপুরি গানের বিকল্প মেলা ভার ছিল। বর্তমানে বলিউডের পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ফিল্ম ইন্ডাস্ট্রিগুলি নতুন করে মাথা তুলে দাঁড়াচ্ছে। আর তার সঙ্গে সঙ্গেই ভোজপুরি ইন্ডাস্ট্রিও ফের একবার চর্চায় উঠে আসছে সিনেপ্রেমীদের মাঝে।
ডিজিটাল দুনিয়ার বাড়বাড়ন্ত হতেই ভোজপুরি কনটেন্টের খ্যাতি বাড়ছে নতুন করে। সোশ্যাল মিডিয়ায় রমরমা হতে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে ভোজপুরি গানের জনপ্রিয়তা। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে উঁকি দিলেই চোখে পড়বে ভোজপুরি গানে দেদারে নাচের ভিডিও। বিশেষ করে ইউটিউবে ভোজপুরি সিনেমার মিউজিক ভিডিও গুলির চাহিদা রয়েছে আকাশছোঁয়া। এক একটি ভিডিও শেয়ার হতে না হতেই ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে। আর এ সবের কারণেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রীরাও জনপ্রিয়তার নিরিখে ক্রমেই বলিউডের নায়ক নায়িকাদের সমকক্ষ হয়ে উঠছেন ধীরে ধীরে।
ভোজপুরি ইন্ডাস্ট্রির সঙ্গে যাদের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তারা হলেন নিরাহুয়া, অক্ষরা, খেসারি লাল যাদবের মতো অভিনেতা অভিনেত্রীরা। তবে এমন একজন অভিনেত্রী রয়েছেন যিনি ভোজপুরি ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয়। দীর্ঘদিন অভিনয় করেছেন তিনি এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে। কথা হচ্ছে রানি চ্যাটার্জির ব্যাপারে। সম্প্রতি তাঁর একটি গানের ভিডিও বেশ আলোচনায় উঠে এসেছে নেটিজেনদের মাঝে।
‘চালু কর জেনারেটর’ গানটি নতুন করে ভাইরাল হয়েছে। বিজয়লক্ষ্মী ভোজপুরি টিউন ইউটিউব চ্যানেলে ৫ বছর আগে আপলোড করা হয়েছিল মিউজিক ভিডিওটি। এর মধ্যে ৩৭ লক্ষ ভিউ হয়ে গিয়েছে ভিডিওটিতে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…