বিনোদন

সত্যি কি শেষ হতে চলেছে রানী রাসমণি? অবশেষে মুখ খুললেন ‘রানীমা’ দিতিপ্রিয়া

জি বাংলার রানী রাসমনির এক প্রমো দেখে বাঙালী দর্শকদের খুব মন খারাপ। সে প্রমোতে দেখা যাচ্ছে, রানীমা সাদা শাড়িতে বসে রয়েছেন দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীর মূর্তির সামনে। আর সেখানেই মা ভবতারিণীর তরফ থেকে দৈববাণী আস, রানীর জীবনকাল শেষ হতে চলেছে খুব শীঘ্রই , তাঁকে ফিরে যেতে হবে মা ভবতারিণীর কাছে। রানীমা ও বললেন, আমি প্রস্তুত। এই প্রমো সামনে আসতেই অনেকেই মনে করছেন রানী রাসমণি না থাকেন তাহলে তাঁর জীবনকাহিনী নিয়ে তৈরী হওয়া ধারাবাহিক শেষ। এই নিয়ে চলে নানা তর্ক বিতর্ক।

তাহলে কি সত্যি সত্যি ধারাবাহিক শেষ হয়ে যাবে? এই প্রথম না অনেকদিন ধরে জি বাংলার এই জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’ শেষ হয়ে যাওয়ার গুজব ভেসে এসেছে। তবে এইবারের প্রমোতে পরিষ্কার বোঝা যাচ্ছে, ধারাবাহিক শেষের পথে। এই প্রসঙ্গে ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্র প্রসাদ জানিয়েছেন, রানীমার পর্ব শেষ হয়ে গেলেও এখনই এই ধারাবাহিকটি শেষ হবে কিনা তা কিছুই ঘোষণা হয়নি। রাজেন্দ্র বাবুর ও মন খারাপ দিতিপ্রিয়া আর অভিনয় করবেননা বলে তবে তিনি প্রশংসা করলেন দিতিপ্রিয়ার অভিনয়ের।

সাড়ে তিন বছর ধরে একটানা দিতিপ্রিয়া এই ধারাবাহিকে অভিনয় করেছেন। রানীমার চরিত্রে বাঙালির মা কাকিমার প্রিয় হয়ে উঠেছেন। দিতিপ্রিয়ার অভিনয়েতে একটানা ধারাবাহিকের টিআরপি থেকেছে সেরা পাঁচে। এই ধারাবাহিকে এখন দিতিপ্রিয়ার চরিত্র শেষের দিকে। এতে কি বলছেন, অভিনেত্রী?

সাড়ে তিন বছর ধরে বাংলা টেলিভিশন প্রেমীদের মনোরঞ্জন করেছে এই পিরিয়ড ড্রামা। এই দীর্ঘ সময় ধরে ধারাবাহিকটি দর্শকদের ভালোবাসাও পেয়েছে অফুরন্ত। ফলস্বরূপ টিআরপি তালিকায় সেরা দশে পাকা জায়গা করে রেখেছে। কিন্তু সত্যি কি বন্ধ হচ্ছে রাণী রাসমণি? কী বলছেন ধারাবাহিকের পরিচালক ও রানি মা-র ভূমিকায় অভিনয় করা দিতিপ্রিয়া?

রানীমা ওরফে দিতিপ্রিয়া এক সংবাদমাধ্যমে জানালেন, এই শেষ প্রোমোটি শুট করতে গিয়ে তাঁর বেশ খারাপ লাগে। তাঁর মাধ্যমিক থেকে স্নাতক স্তরের সাক্ষী থেকেছে এই ধারাবাহিক। ২০১৭ সাল থেকে ধারাবাহিকের শ্যুটিং করতে করতে তাঁরা একটি পরিবারের মতো হয়ে উঠেছিলেন। তবে এও বলেন, যেকোনো কাজ শুরু হলে তা শেষ হবেই। সেই নিয়ম মেনেই শেষ হচ্ছে তাঁর পথ চলা। এই ধারাবাহিকের তাঁর অভিনয় সকলের মনে দাগ কেটেছে এটাই অনেক অভিনেত্রীর কাছে।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026