বিনোদন

দিদা হলেন ‘বাহামণি’ রণিতা দাস, শেয়ার করলেন মেয়ে ও নাতি-নাতনীর ছবি

সম্প্রতি অভিনেত্রী রণিতা দাস (Ranita das) ও তাঁর বয়ফ্রেন্ড অভিনেতা সৌপ্তিক ( Souptik)-এর একটি রোম‍্যান্টিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটি শুট হয়েছে একটি রেস্টুরেন্টে। সেখানে রণিতা ও সৌপ্তিককে দেখা যাচ্ছে ঘনিষ্ঠ দৃশ্যে। রণিতার পরনে রয়েছে ওয়াইন রেড রঙের সিকুইনড ড্রেস এবং সৌপ্তিকের পরনে রয়েছে রাস্ট রেড রঙের জ্যাকেট।
কিছুদিন আগেই অভিনেত্রী রণিতা দাস (Ranita das) যোগ দিয়েছেন তৃণমূলে। রণিতা বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-র আদর্শে উদ্বুদ্ধ হয়েছেন তিনি। রণিতাও মানুষের জন্য কাজ করতে চান বলে জানিয়েছেন। এবার রণিতা ইন্সটাগ্রামে নিজের একটি হট ছবি শেয়ার করলেন। ছবিতে রণিতাকে দেখা যাচ্ছে, সাদা বিছানায় শুয়ে থাকতে। তাঁর পরনে মেরুন রঙের বেল্টেড সোয়েটশার্ট ও কালো রঙের হট প‍্যান্ট। রণিতা এই ছবিটি শেয়ার করে ক্যাপশন দিয়ে লিখেছেন, সুন্দর মুহূর্তের মাধ্যমে আগামী দিনটি তৈরী হোক। রণিতার এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে।

স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘ধন্যি মেয়ে’-র মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেছিলেন রণিতা। কিন্তু তাঁকে প্রবল সফলতা এনে দিয়েছিল ‘ইষ্টিকুটুম’ সিরিয়ালটি। সিরিয়ালের নায়িকা ‘বাহামণি’-র চরিত্রে রণিতার নিপুণ অভিনয় দর্শকদের কাছে সাড়া ফেলে দিয়েছিল। একসময় সিরিয়ালের নাম না বলে দর্শক বলতে শুরু করেছিলেন “বাহা দেখব”। ‘বাহামণি’-র চরিত্রে রণিতার সাঁওতালি উচ্চারণের ডায়লগ বিখ্যাত হয়েছিল। এমনকি সেই সময় ‘বাহা শাড়ি’ ও ‘বাহা গয়না’ দখল করেছিল বাজার। ‘ইষ্টিকুটুম’ শেষ হয়ে গেলেও এখনও অবধি রণিতা ‘বাহা’ নামেই পরিচিত দর্শকদের কাছে।

রণিতার জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ মানুষ হলেন সৌপ্তিক (Souptik)। ‘ধন্যি মেয়ে’-র সেট থেকে শুরু হয়েছিল রণিতা ও সৌপ্তিকের প্রেমকাহিনী। ভালোবাসার এগারো বছর পেরিয়ে এখন রণিতা-সৌপ্তিক লিভ-ইনে থাকেন। আগামী বছরে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সাতপাকে বাঁধা পড়ার ইচ্ছা আছে রণিতা ও সৌপ্তিকের। সৌপ্তিক ‘জয় বাবা লোকনাথ’ সিরিয়ালে ‘লোকনাথ’-এর চরিত্রে অভিনয়ের সূত্রে যথেষ্ট পরিচিত মুখ। কিছুদিন আগে রণিতার সঙ্গে তিনিও যোগ দিয়েছেন সবুজ শিবিরে। এছাড়াও রাজর্ষি দে(Rajarshi de) পরিচালিত ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ ফিল্মে অভিনয় করেছেন রণিতা।

ইতিমধ্যেই দিদা হয়েছেন রণিতা। অনেকেই হয়তো ভাবতে পারেন, রণিতার কোনো সন্তান নেই? তার উপর এই বয়সে দিদা? রণিতার সন্তান আছে। কিন্তু সে চারপেয়ে। প্রজাতিতে গোল্ডেন রিট্রিভার সারমেয় রোজি (Roji) রণিতার কাছে তাঁর সন্তানসম। রোজির বয়ফ্রেন্ড রয়েছে। তার নাম রায়ান (Rayan)। রণিতা এর আগে রোজির বিয়ে, সাধের ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন। সম্প্রতি রোজি পাঁচ সন্তানের মা হয়েছে। রণিতা রোজির ছবি শেয়ার করে লিখেছেন, দিদা হিসাবে তিনি গর্বিত। রোজি তখন তার মা রণিতার কোলে ঘুমাতে ব্যস্ত।

Anirban Kundu

Recent Posts

বড় বদল শিক্ষাক্ষেত্রে! ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প নিয়ে নতুন জল্পনা পশ্চিমবঙ্গে

শ্চিমবঙ্গের শিক্ষা ক্ষেত্রে নতুন পরিকল্পনা ও প্রকল্প নিয়ে প্রায়ই আলোচনা হয়। সম্প্রতি সমন্বিত স্কুল উন্নয়ন…

May 23, 2026

সমুদ্র ভ্রমণ এখন হাতের মুঠোয়! কৃষ্ণনগর–দীঘা বাস পরিষেবা নিয়ে বড় আপডেট

দীঘা পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সমুদ্রতীরবর্তী পর্যটন কেন্দ্র। নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে দীঘায় যাতায়াতের জন্য বাস…

May 23, 2026

স্কুলেই হবে আধার কার্ড আপডেট, ছাত্রছাত্রীদের জন্য বড় সুবিধা আনছে নতুন উদ্যোগ

ছাত্রছাত্রীদের জন্য বড় প্রশাসনিক সুবিধা আনতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার স্কুলেই আধার কার্ড আপডেটের…

May 22, 2026

শিয়ালদহ-লালগোলা রুটে বাড়ছে একগুচ্ছ লোকাল ট্রেন, যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর

পূর্ব রেলের যাত্রীদের জন্য সুখবর। শিয়ালদহ-লালগোলা রুটে আরও বেশ কয়েকটি লোকাল ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া…

May 22, 2026

অন্নপূর্ণা ভাণ্ডার চালুর আগে শুরু যাচাই প্রক্রিয়া, উপভোক্তাদের জন্য বড় আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের নতুন জনকল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার চালুর আগে প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে।…

May 22, 2026

পোস্ট অফিসের এই স্কিমে ২ লক্ষ জমা দিয়ে আয় করুন ৪৭ হাজার! বিনিয়োগে বড় সুযোগ

নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই অনেকের প্রথম পছন্দ পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্প। ঝুঁকিমুক্ত ও সরকার-সমর্থিত হওয়ায়…

May 22, 2026