খেলা

Hanuma Vihari: ভেঙে গিয়েছে কব্জি, তবুও এক হাতে লড়াই চালালেন ‘লড়াকু’ হনুমা বিহারী

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সিডনি ইনিংসের কথা নিশ্চয়ই সবার মনে আছে। হ্যামিস্ট্রিংয়ে চোট পেয়েও রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে জুটি বেঁধে বুক ফুলিয়ে লড়াই করেছিলেন ভারতীয় ক্রিকেটার হনুমা বিহারী। নিশ্চিত পরাজয়ের মুখ থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ ড্র করে মাঠ ছেড়েছিলেন ভারতের এই তারকা ব্যাটসম্যান। সেই দৃশ্য এবার আরও একবার প্রত্যক্ষ করল বিশ্ব ক্রিকেট। তবে কোন আন্তর্জাতিক ম্যাচে নয়, রঞ্জি ট্রফিতে বুক ফুলিয়ে লড়লেন হনুমা বিহারী।

জোরে বোলার আবেশ খানের প্রচন্ড গতির বলে ভেঙে গেছে বাঁ-হাত! তবুও লড়াই চালিয়ে গেলেন হনুমা বিহারী। ঘটনাটি ঘটেছে রঞ্জি ট্রফিতে অন্ধ্রপ্রদেশ এবং মধ্যপ্রদেশের মধ্যকার চলাকালীন ম্যাচে। ইতিমধ্যে হনুমা বিহারীর সেই বীরত্বের সাথে লড়াই করা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, হাত ভেঙেছে তবুও লড়াই করতে থামছেন না ভারতীয় এই ক্রিকেটার।


সামনে থেকে দলকে নেতৃত্ব দেওয়া বোধ হয় একেই বলে। মধ্যপ্রদেশের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে অন্ধ্রপ্রদেশের অধিনায়ক হনুমা বিহারীর লড়াই দেখে কুর্নিশ করছেন সাধারণ ক্রিকেট প্রেমীরা। ব্যক্তিগত ১৬ রানে আবেশ খানের বাউন্সারে বাঁহাতের কব্জি ভেঙে যায় হনুমার। মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন তিনি। তবে দলের বিপদে সবাইকে হতবাক করে দিয়ে শেষ উইকেটে মাঠের প্রত্যাবর্তন করেন তিনি।

শুধু তাই নয়, চিরাচরিত ব্যাটিং স্টাইল পাল্টে বাঁ-হাতে ব্যাটিং শুরু করেন তিনি। তবে পেসার আবেশ খানের বিরুদ্ধে তার এক হাতের ব্যাটিং দেখে রীতিমতো হতবাক হয়েছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। পুরো টেপ জড়িয়ে রেখেছিলেন বাঁহাতে। মাঠ ছেড়ে বাইরে এসে যখন তার হাতে স্ক্যান করা হয় তখন দেখা যায় কব্জি থেকে ভেঙেছে হাত। মেডিকেল টিমের তরফ থেকে জানানো হয়েছে, পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে প্রায় ৬ সপ্তাহ সময় লাগবে হনুমা বিহারীর।

Kriti Lekha Shome

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026