বিনোদন

লুকিয়ে মিষ্টি খাচ্ছিলেন রঞ্জিত মল্লিক, বাবাকে হাতেনাতে ধরলেন মেয়ে কোয়েল

বাবা মেয়ের সম্পর্ক এক অমলিন, নিঃস্বার্থ সম্পর্ক। মেয়েদের কাছে তাদের জীবনের অনেকটাই জুড়ে থাকেন তাদের বাবারা। বাবারাও নিজের মেয়েদের চোখে হারান। একটা সময়ের পর মেয়েরাই খেয়াল রাখে তাদের বাবার। মেয়েরাই হয়ে ওঠে মা। তেমনি সম্পর্ক বুড়ি ও নির্মল মন্ডলের। ছোটবেলায় মাকে হারানোর পর থেকেই বাবা নির্মল মন্ডল বুকে আগলে মানুষ করেছেন মেয়েকে। সে বড় হয়ে মায়ের মতোই খেয়াল রাখে বাবার।

উল্লেখ্য, খুব শীঘ্রই বড়পর্দায় দেখা দিতে চলেছেন তারা। সৌভিক কুন্ডুর পরিচালনায় ‘আয় খুকু আয়’ ছবিটি এক নির্ভেজাল বাবা-মেয়ের সম্পর্কের কথা তুলে ধরবে দর্শকদের সামনে। ছবিতে দিতিপ্রিয়া রায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। আগামী ১৭’ই জুন বড়পর্দায় মুক্তি পেতে চলেছে এই দীর্ঘ প্রতীক্ষিত ছবি, অপেক্ষায় রয়েছেন বহু সিনেমাপ্রেমীরা। বর্তমানে ছবির প্রচার তুঙ্গে। তবে এবার একটু অন্যভাবেই প্রচার হল এই ছবির। সঙ্গ দিলেন রঞ্জিত মল্লিক ও তার মেয়ে কোয়েল মল্লিক।

ভালোভাবে চারদিক দেখে নেওয়ার পরেই এক থালা মিষ্টি নিয়ে আরাম করে খেতে বসেছেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিক। তবে সেই সময়ই পাশের ঘরে যাচ্ছিলেন মেয়ে কোয়েল। তার চোখে পড়ে বাবার এই কান্ড। সে চুপিসারে বাবার পাশে গিয়ে বসে। তখন মিষ্টিতে এক কামড় দিয়ে স্বর্গসুখ ভোগ করছেন অভিনেতা। সম্বিৎ ফিরতেই চমকে গেলেন তিনি। লুকিয়ে মিষ্টি খেতে গিয়ে মেয়ের কাছে হাতেনাতে ধরা পড়ে রীতিমতো হকচকিয়ে গিয়েছিলেন তিনি। অভিনেতার যে হাই ডায়াবেটিস, মেয়ে হয়ে বাবাকে কখনোই মিষ্টি খেতে দিতে পারেন না তিনি। তাই তার হাত থেকে মিষ্টির থালা কেড়ে নিয়ে সোজা ভিতরে চলে যান কোয়েল। তখন অভিনেতার মুখে ঘনিয়ে এসেছে একরাশ কালো মেঘের ছায়া।

মেয়েরা হয়তো এমনই হয়। আর সেই দৃশ্যই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়। সেই দৃশ্যের ব্যাকগ্রাউন্ডে বাজছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দিতিপ্রিয়া রায় অভিনীত ‘আয় খুকু আয়’ ছবির টাইটেল ট্রাক। উল্লেখ্য, এই ভিডিওটির মাধ্যমেই ছবির প্রচারে অংশ নিয়েছেন তারা। এই মুহূর্তে কোয়েল মল্লিক ও রঞ্জিত মল্লিকের এই মিষ্টি ভিডিওটি নজর কেড়েছে নেটিজেনদের।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026