ভাইরাল & ভিডিও

Viral: স্যালাড ছাড়া না-পসন্দ বিরিয়ানি, স্পষ্ট জানালেন রানু মন্ডল, ভাইরাল ভিডিও

বর্তমান যুগে কমবেশি সকলেই সোশ্যাল মিডিয়া কথাটির সাথে বেশ পরিচিত। বিশ্বজুড়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি সোশ্যাল মিডিয়া অ্যাপ। সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝেই নেটিজেনরা বিভিন্ন ছবি এবং ভিডিও পোস্ট করে থাকেন যা বিশ্বজুড়ে ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেকেই রাতারাতি স্টার হয়ে গিয়েছেন। বিশ্বাস না হলে, রানু মন্ডলের নাম তো শুনেছেন। রানাঘাটের রেলস্টেশনে ভিক্ষা করতে করতে একটি গানের জন্য তাঁর ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে যায়। তারপর সেই রানু মন্ডল রানাঘাট থেকে স্বপ্ননগরী মুম্বাইতে গান রেকর্ডিং করার জন্য পাড়ি দিয়েছিলেন।

তবে দুর্ভাগ্যবশত মুম্বাইয়ের লাইমলাইটে স্টার হিসাবে বেশিদিন থাকা হয়নি রানু মন্ডলের। তাঁর অতিরিক্ত অহংকার আবারও তাঁকে ফিরিয়ে এনেছে রানাঘাটের ভগ্নপ্রায় বাড়িতে। ফের আর্থিক অনটনকে নিত্যসঙ্গী করে দিন কাটাচ্ছেন তিনি। তবে মাঝে মাঝেই তাঁর অসংলগ্ন কিছু ভিডিও তাঁকে সোশ্যাল মিডিয়াতে ট্রোলের পাত্রী করে তুলেছে। এছাড়াও মাঝে মাঝেই তাঁর রানাঘাটের বাড়িতে কোনো না কোনো ইউটিউবার গিয়ে ঘুরে আসে এবং তার সাথে গল্প করে আসে। তিনিও বেশ তাদের সাথে হাসিমুখে আড্ডা গল্প খাওয়া-দাওয়াতে মেতে ওঠেন। সম্প্রতি তার বাড়িতে গিয়েছিলেন এক ইউটিউবার এবং তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ইউটিউবার রাজিব রানু মন্ডলের জন্য এক প্যাকেট বিরিয়ানি নিয়ে গেছেন। এরপর বিরিয়ানি খেতে খেতে রানু মন্ডল ওই ব্যাক্তির সাথে জমিয়ে গল্প করেন। রানু মন্ডল জানিয়ে দেন তিনি কি ধরনের বিরিয়ানি খেতে পছন্দ করেন। নাইটি পরে বসে রানু মন্ডল জানান যে যেই বিরিয়ানিতে সেন্ট বেশি, তা তিনি ফেলে দেন। এছাড়াও তিনি বলেন যে স্যালাড ছাড়া তিনি বিরিয়ানি খেতে পছন্দ করেন না।

ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আসতেই তা ব্যাপক ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই ২৫ হাজারের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। অনেকেই কমেন্ট করে ওই ব্যক্তিকে ধন্যবাদ জানিয়েছেন রানু মন্ডলকে বিরিয়ানী কিনে খাওয়ানোর জন্য। আবার অনেকেই রানু মন্ডলের কিছু অসংলগ্ন মন্তব্য তুলে হাস্যকর কমেন্ট করেছেন। এছাড়া কিছু মানুষ লতাকণ্ঠী রানু মন্ডলের গানের গলার প্রশংসা করেছেন। সবমিলিয়ে ভিডিওটি এখন বেশ ভাইরাল সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026