বিনোদন

রানু মন্ডলের বাড়িতে জমজমাট আড্ডায় সিধু এবং টিম, গান রেকর্ড এর আগে হয়ে গেল মহড়া

রানাঘাটের ভাইরাল গায়িকা রানু মন্ডলকে নিয়ে এবার তৈরি হতে চলেছে বায়োপিক। আর এই সিনেমার সুরকার হতে চলেছেন বাংলা ব্যান্ড ক্যাকটাসের প্রতিষ্ঠাতা তথা প্রধান গায়ক সিধু ওরফে সিদ্ধার্থ রায়। সিদ্ধার্থ নিজে একটা গান গাইছেন ও আরেকটা গাইছেন রানু মন্ডলের সঙ্গে। তাই গান রেকর্ড এর আগে বৃহস্পতিবার সিদ্ধার্থ নিজের পুরো টিমকে নিয়ে হাজির হলেন রানু মন্ডল এর বাড়িতে অর্থাৎ রানাঘাটে। সেখানে উপস্থিত ছিলেন তার পরিচালক ঋষিকেশ মন্ডলও।

ইতিমধ্যেই জানা গিয়েছে রানু মন্ডলের এই বায়োপিক আসতে চলেছে খুব শীঘ্রই এবং বলিউডের যে শিল্পী এই ছবিতে অভিনয় করবেন, তিনি হলেন ঈশিকা দে। ইতিমধ্যেই তিনি গায়িকা রানু মন্ডলের সঙ্গে দেখা করে গিয়েছেন। রানু মন্ডল কিভাবে হাঁটাচলা করেন, কিভাবে কথা বলেন সবকিছুই তিনি ভালোভাবে পরখ করে নিয়েছেন। সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করার জন্য যাকে নিয়ে সিনেমা তার আদলে নিজেকে ঢেলে সাজাতে চাইছেন ঈশিকা দে। যাতে এই চরিত্রে আরো বেশি ভালো করে অভিনয় করতে পারেন তিনি, তার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন। আর সেই সিনেমাতেই সঙ্গীত পরিচালনার কাজ করছেন সিদ্ধার্থ।

সিনেমার পরিচালক ঋষিকেশ মণ্ডলের সঙ্গে এদিন রানাঘাটের রানু মন্ডলের বাড়িতে উপস্থিত হয়েছিলেন সিধু। বেশ কিছুক্ষণ গল্প হলো এবং আড্ডা হল তাদের মধ্যে। গান নিয়ে কথাবার্তাও হল এবং কিছুটা গানের রিহার্সালও হলো একই সঙ্গে। দারুন জমজমাটভাবে সকালটা কাটিয়ে ফেললেন মিস রানু মারিয়া ছবির টিমের সদস্যরা। সিধু জানালেন, “রানু মন্ডলকে দিয়ে এই সিনেমায় একটি গান করাতে হবে। তারই বায়োপিক তৈরি হচ্ছে, তাই তার গান থাকা তো অত্যন্ত প্রয়োজন। এর রিহার্সাল করার জন্যই আমরা আজকে এসেছিলাম। সুরকার হিসেবে এই সিনেমায় যুক্ত থাকতে পেরে আমি অত্যন্ত খুশি। এই গানে আবেগ রয়েছে, আনন্দ রয়েছে, কোন দুঃখ নেই। এ রকমই একটা গান আমি তৈরি করেছি। তাকে এই গানটি শোনানো হল। তাকে দিয়ে এই গানটা রেকর্ড করাতে হবে। ভারী সুন্দর একটা সকাল কাটালাম আমরা।”

তিনি আরো বলেছেন, “ভারতে অনেক মানুষ এমন রয়েছেন যারা রানু মন্ডলের কথা জানেন। সব ধরনের মানুষকে উজ্জীবিত করতে পেরেছেন রানু মন্ডল। আজকে তার প্রতিভার কারণে তাকে সবাই চেনে।” পরিচালক ঋষিকেশ মন্ডল বললেন, “ইতিমধ্যেই ছবির গান রেকর্ড করার কাজ শুরু হয়ে গিয়েছে। করোনাভাইরাস এবং বিভিন্ন শো এবং প্রোগ্রামের জন্য কিছুটা দেরি হয়ে গেলো। সিধু নিজে একটা গান গাইছেন। আরেকটা গান রানু মন্ডল এর সঙ্গে গাওয়ার কথা রয়েছে তার। রানু মন্ডল এর সঙ্গে যে গানটি তিনি করবেন সেই গানের জন্য কথা বলার জন্য আজকে আমরা এসেছিলাম।” অন্যদিকে রানু মন্ডল বলছেন, তিনি অত্যন্ত খুশি যে তার জীবনকাহিনী নিয়ে সিনেমা তৈরি হচ্ছে। তার অত্যন্ত ভালো লাগছে। সিদ্ধার্থের সঙ্গে গান রেকর্ড করাও তার কাছে বেশ বড় ব্যাপার বলেই উল্লেখ করলেন রানু মন্ডল। নেটদুনিয়ায় সকলেই বর্তমানে অধীর আগ্রহে অপেক্ষা করছেন রানু মন্ডল এর এই সিনেমার প্রথম গানটি রিলিজ হওয়ার।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026