বিনোদন

লাল টুকটুকে শাড়ি পড়ে ‘কেয়া হুয়া তেরা ওয়াদা’, হিন্দি গান গাইলেন রানু মন্ডল, রইলো ভিডিও

নদীয়ার রানাঘাটের লতাকন্ঠের তকমা পাওয়া রানু মন্ডলকে আজ সবাই চেনে। যার একটি গাওয়া গান স্টেশন প্ল্যাটফর্মে ভিক্ষাবৃত্তি ছেড়ে মুম্বাইতে রুপোলী নগরে পৌছে যাওয়া। এক গান এই রানুকে রাতারাতি স্টার করে দিয়েছিল। হিমেশ রেশমিয়ার সঙ্গে জুটি বেঁধে গান গেয়ে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে গিয়েছিলেন রানু। রীতিমতো তারকার সম্মান পেয়েছিলেন এই রানু মন্ডল। অবশ্য এই ট্যালেন্ট অতীন্দ্রর হাত ধরে গোটা ভারতবর্ষে ছড়ায়। যে ছেলে নিজের ফোনে ‘এক প্যায়ার কা নাগমা হ্যায়’ গানের একটি ছোট ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রানু দেবীকে রাতারাতি ভাইরাল করলেন।

একদিকে যেমন নিজের কন্ঠের জন্য একদিন সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা পেয়েছিলেন আজ তেমনি নিজের দুব্যবহারের জন্য আকাশ থেকে মাটিতে এসে পড়েছিলেন রানু মন্ডল। রানাঘাট স্টেশন থেকে পাড়ি দেন বলিউডে। কিন্তু যার হাত ধরে এত সম্মান তাকেই ভুলে গিয়েছিলেন গায়িকা নিজেই। একটি সাক্ষাৎকারে এই অতীন্দ্রকে ভগবানের চাকর বলে তকমা দিয়েছিলেন। ব্যাস! এরপরই মানুষ আর রানুকে পছন্দ করছিলেননা।

গত বছর লকডাউন থেকেই রানুর বাস রানাঘাটের এক ভাড়া বাড়িতে। এবছর করোনার দ্বিতীয় ওয়েভে লকডাউন শুরু হয় রাজ্যে। এখন কেমন আছেন এই গায়িকা? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছ। যেখানে আরো একবার দেখা গিয়েছে রানুকে। তবে এখন তিনি আর কোনো বড় সেলিব্রেটি নয়। দিন আনি দিন খাওয়া অবস্থা গায়িকার। রানাঘাটের এক চার্চের পাশে একটি বাড়িতে এখন থাকেন রানু। আগের দিনের ভাত বেচে থাকলে ফের ফুটিয়ে খান পরের দিন।

ফের রানুদির একটি নতুন গানের ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাত্র চারদিন আগে প্রকাশ পেয়েছে। এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, লাল টুকটুকে কাঁথা স্টিচের শাড়ি পরে নিজেত মতো করে খালি গলাহ গান গাইছেন রানু মন্ডল। লাল টুকটুকে শাড়ির সঙ্গে পরেছেন ম্যাচিং করে লাল ব্লাউজ। সাদামাটা সাজ সাথে বরাবরের মতো মুখে এক গাল হাসি। এইভাবে জনপ্রিয় হিন্দি গান ‘কেয়া হুয়া তেরা ওয়াদা’ এই গানটি গাইছেন রানুদি। অনেকদিন পরে আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর গান প্রকাশ পেল। রানুদির এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাত্র চারদিন আগে প্রকাশ পেয়েছে। ৬০ হাজারের বেশি মানুষ ইতিমধ্যে ভিডিওটি দেখে ফেলেছেন। অনেকেই রানুদির গলার অনেক প্রশংসা করেছেন। নিমেষে ভাইরাল হয় রানু দেবীর গাওয়া এই গানের ভিডিও।

John Fabian

Recent Posts

ফের সোনা, রুপোর দামে পতন! আজ কলকাতায় রেট কত?

সোনা, রুপোর দাম নিয়ে ফের বড় খবর। টানা তিনদিন ধরে দরপতন দেখা গেল হলুদ ধাতুর…

April 26, 2026

দেনায় ডুবে রাজ্য! বকেয়া ৬২০০ কোটি মেটাতে মন্ত্রীদের বেতন কাটার পরিকল্পনা

আর্থিক সংকটে জর্জরিত রাজ্য। প্রায় ১৪,০০০ কোটির বিশাল দেনার বোঝা মাথায় নিয়ে এবার বড় সিদ্ধান্ত…

April 26, 2026

কনফার্ম টিকিট মিলবে NJP, চণ্ডীগড়, ভুবনেশ্বরসহ ১২ ট্রেনের! তালিকা দিল পূর্ব রেল

গ্রীষ্মের ছুটিতে ট্রেনের কনফার্ম টিকিট পাওয়া এখন প্রায় ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে যাত্রীদের…

April 26, 2026

বুলেট ট্রেন প্রকল্পে গতি! রেলের ‘মিশন মোড’-এ দ্রুত গতিতে চলছে কাজ

কবে ছুটবে বুলেট ট্রেন? এখন দেশের বেশিরভাগ মানুষের মনে এই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সময়…

April 25, 2026

৩০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ! সোলার প্যানেল বসালেই ৭৮ হাজার টাকা দিচ্ছে সরকার

গরম পড়লেই বাড়তে থাকে বিদ্যুতের বিল। ফ্যান, এসি, ফ্রিজের অতিরিক্ত ব্যবহারে মাসের শেষে মোটা অঙ্কের…

April 24, 2026

কিছুক্ষণেই ভিজবে দক্ষিণবঙ্গ! গরমে স্বস্তি দিতে ঝেঁপে বৃষ্টি, কবে থেকে কোথায়?

বৈশাখের দাবদাহে নাজেহাল দক্ষিণবঙ্গ। দিনের বেলায় তাপমাত্রা যেমন চড়ছে, তেমনই বাড়ছে ভ্যাপসা গরমের অস্বস্তি। এই…

April 24, 2026