ভাইরাল & ভিডিও

Viral Video: ফুটপাতে বসে গান গাইছেন রানু মন্ডলের বোন, ভাইরাল হল তার বেসুরো গানের নতুন ভিডিও

সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠা রানু মন্ডলকে চিনেন না, সেরকম মানুষ কিন্তু এখন নেই বললেই চলে। এখনকার দিনে ভারতে যেহেতু সোশ্যাল মিডিয়া এতটা বেশি জনপ্রিয়তা পেতে থাকে, সেই কারণে মিডিয়ার মাধ্যমে মানুষজন খুব সহজে যে কোন জিনিসপত্র জানতে পেরে যান। রানাঘাট রেলওয়ে স্টেশনে গান গেয়ে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করার পরে তিনি মুহূর্তের মধ্যে চলে গিয়েছিলেন বলিউডে। তারপর তিনি মুর্হুতের মধ্যেই হয়েছিলেন সোশ্যাল মিডিয়া সেন্সেশন। কিন্তু তারপরে যদিও ইন্টারনেট থেকে তিনি একেবারেই হারিয়ে যান। হিমেশ রেশমিয়া তাঁর কণ্ঠে মুগ্ধ হয়ে তাঁর ছবিতে গান গাওয়ার সুযোগ দেন। এবার আবারও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে রানু মণ্ডলের মতো দেখতে এক মহিলার ভিডিও। এই ভিডিওটি পুরনো হলেও ফের আলোচনায় এসেছে।

এই ভিডিওতে একজন মহিলাকে রানু মন্ডলের ‘তেরি মেরি কাহানি’ গান গাইতে দেখা যাচ্ছে। রানু মণ্ডলের মতো দেখতে এই মহিলা আদতে গুয়াহাটির বাসিন্দা। মহিলার এই ভিডিওটি রানু মন্ডলের ফ্যান ক্লাব তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছে। এই ভিডিওটি শেয়ার করার সময়, ফ্যান ক্লাব মহিলাটিকে রানু মন্ডল ২.০ হিসাবে বর্ণনা করেছে।

তবে, এই ভিডিওতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে মহিলাটির গানের দক্ষতা বিশেষ কিছু নয়। কিন্তু সেখানে উপস্থিত ব্যক্তিটি তার ভিডিও তৈরি করছেন কারণ তিনি দেখতে সোশ্যাল মিডিয়া সেনসেশন রানু মন্ডলের মতো। ভিডিওটিতে মন্তব্য করে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘একটিই যথেষ্ট ছিল। অন্য রানু মন্ডলকে এখন আর সহ্য করতে পারছি না। আবার আরেকজন লিখেছেন, ‘রানু মন্ডলের বোনের সন্ধান পাওয়া গেছে’। আপনাদের জানিয়ে রাখি, রানু মন্ডল হিমেশ রেশমিয়ার সাথে একটি নয় বরং তিনটি গান গেয়েছেন, যার মধ্যে রয়েছে তেরি মেরি কাহানি, আদত এবং আশিকি মে তেরি।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026