ভাইরাল & ভিডিও

Ranu Mandol: কাঁচালঙ্কা হাতে নিয়েই ‘ঝাল লেগেছে’ গান গাইছেন রানু মন্ডল, হাসির রোল নেটদুনিয়াতে

ডিজিটাল এই দুনিয়াতে এখন বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। অনেকেই নিজের প্রতিভার ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে রাতারাতি স্টার হয়ে যায়। বিশ্বাস না হলেও, এটাই সত্যি। যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন তারা অবশ্যই রানু মন্ডলের নাম শুনেছেন। রানাঘাটের রেলস্টেশনের ভিখারিনী থেকে মুম্বাইয়ের লাইমলাইট অব্দি তার যাত্রাপথের মূল কান্ডারী এই সোশ্যাল মিডিয়া। লতাকণ্ঠী রানু মন্ডল বর্তমানে রানাঘাটে ফিরে এলেও, তাঁর বিভিন্ন ভিডিও মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে থাকে।

মুম্বাইয়ের লাইমলাইটে স্টার হিসাবে বেশিদিন থাকা হয়নি রানু মন্ডলের। তাঁর অতিরিক্ত অহংকার আবারও তাঁকে ফিরিয়ে এনেছে রানাঘাটের ভগ্নপ্রায় বাড়িতে। ফের আর্থিক অনটনকে নিত্যসঙ্গী করে দিন কাটাচ্ছেন তিনি। তবে মাঝে মাঝেই তাঁর অসংলগ্ন কিছু ভিডিও তাঁকে সোশ্যাল মিডিয়াতে ট্রোলের পাত্রী করে তুলেছে। সম্প্রতি রানু মন্ডলের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে যাতে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটজনতারা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে রানু মন্ডল তার বাড়ির বাইরে বসেই একটি নাইটি এবং ওপরে সোয়েটার পরে গান ধরেছেন। হাতে কাঁচালঙ্কা নিয়ে তিনি বাংলা গান, “ঝাল লেগেছে” গেয়েছেন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আসতেই তা মুহূর্তের মধ্যে ব্যাপক ভাইরাল হয়ে গেছে। আসলে মাঝে মাঝেই তাঁর রানাঘাটের বাড়িতে বিভিন্ন ইউটিউবার যায় এবং তাঁর সাথে ভিডিও বানিয়ে পোস্ট করে থাকেন। তেমনি এবারও একটি ইউটিউবারের সাথে হাসি ঠাট্টায় মজে গিয়ে আড্ডা দিতে দিতে তিনি এই গান গেয়েছেন।

ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আসতেই অনেকে কমেন্ট করে রানু মন্ডলের গানের গলার তারিফ করতে ভোলেননি। তার মিষ্টি গলা মন জয় করে নিয়েছে অনেকেরই। তবে একাংশ নেটিজেন রানু মন্ডলের হাতে লঙ্কা নিয়ে গান করা নিয়ে কমেন্ট করে হাসি ঠাট্টা করেছেন। তবে সবমিলিয়ে সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এখন রানু মন্ডলের এই ভিডিও।

Nilanjana Pande

Recent Posts

পোস্ট অফিসের ‘গুল্লক’ স্কিম! প্রতিদিন মাত্র ৩৩৩ টাকা সঞ্চয় করে গড়ে তুলুন লক্ষাধিক টাকার ফান্ড

ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা ভেবে অনেকেই এমন একটি বিনিয়োগের খোঁজ করেন, যেখানে ঝুঁকি কম এবং…

June 5, 2026

বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় সিদ্ধান্ত! শক্তিশালী হতে পারে স্টক মার্কেট ও ভারতীয় রুপি

ভারতীয় অর্থনীতি ও শেয়ারবাজারকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট…

June 5, 2026

জাল সই বিতর্কে অভিষেককে বড় ধাক্কা, দ্রুত শুনানির আবেদন খারিজ করল হাইকোর্ট

বিধানসভার স্বাক্ষর বিতর্ক ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

June 5, 2026

সরকারি প্রকল্পে আর দেরি নয়! দ্রুত অনুমোদনের জন্য একাধিক দফতরের ক্ষমতা বাড়াল নবান্ন

রাজ্যের উন্নয়নমূলক ও সংস্কার প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।…

June 5, 2026

শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গের মানুষের। শুক্রবার…

June 5, 2026

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026