বীরভূমের ভুবন বাদ্যকর ও রানাঘাটের রানু মন্ডল দুজনেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কাছে বেশ পরিচিত। বলাই বাহুল্য, দুজনে নিজেদের কাণ্ডকারখানার জন্য প্রায়ই নেটমাধ্যমের পাতায় কটাক্ষের শিকার হয়ে থাকেন। এনাদের দুজনের ভিডিও প্রায়ই ভাইরাল হতে দেখা যায়। সম্প্রতি বীরভূমের ভুবন বাদ্যকর ও রানাঘাটের রানু মন্ডল গান গাইলেন একসাথে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতে না হতেই রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই নেটদুনিয়ায় নেটিজেনদের মাঝে ভাইরাল হয়েছেন বীরভূমের বাদামকাকু অর্থাৎ ভুবন বাদ্যকর এবং রানাঘাটের রানু মন্ডল। উল্লেখ্য রানু মন্ডল সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগ নেটিজেনদের কাছে তাদের ট্রোল কনটেন্ট হয়ে উঠেছেন শুধুমাত্র নিজের অদ্ভুত কান্ডকারখানা জন্য। অন্যদিকে ভুবন বাদ্যকর নিজের গানের জন্য এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার হাত ধরে পৌঁছে গিয়েছেন বিশ্বের দরবারে। তার গান গেয়ে বাদাম বিক্রি করা বেজায় পছন্দ হয়েছিল নেটনাগরিকদের।
নিজের খারাপ ব্যবহারের জন্য রানু মন্ডল নিজের জনপ্রিয়তাকে ধরে রাখতে পারেননি। তবে ভুবন বাদ্যকর একেবারে গ্রাম্য মানুষ। তিনি সরল সাদাসিধে হওয়ায় এখনো বহু মানুষের সহানুভূতি কাজ করছে তার উপর। তবে সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিও দেখে হেসে গড়াগড়ি খাচ্ছেন বেশিরভাগ নেটিজেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বলিউডের ব্লকবাস্টার ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র জনপ্রিয় গান ‘যারা সা ঝুম লু মে’ গানটি একসাথে গেয়ে ডুয়েট করেছেন এনারা দুজন। তবে ভালোভাবে ভিডিওটি দেখলেই বোঝা যাবে এটি সম্পূর্ন কম্পিউটার এডিটিংয়ের দ্বারা নির্মিত হয়েছে এটি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এই ভিডিওটি ভাইরাল হয়েছে, যা দেখে হাসি থামছে না নেটনাগরিকদের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…