ভাইরাল & ভিডিও

পরনে লাল লুঙ্গি, নীল গেঞ্জি, পুষ্পার জনপ্রিয় গানে তুমুল নাচ রানু মন্ডলের, ভিডিও ভাইরাল চরম ট্রোল

নেটমাধ্যমের সূত্র ধরেই মানুষের মাঝে সাময়িক জনপ্রিয়তা পেয়েছিলেন রানু মন্ডল। স্টেশনে বসে গান গেয়ে ভিক্ষা করতেন তিনি। এক স্বহৃদয় ব্যক্তি অতীন্দ্র চক্রবর্তীর দৌলতেই তিনি ভাইরাল হয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় অসংখ্য নেটনাগরিকদের মধ্যে। এমনকি তার কথা পৌঁছে গিয়েছিল বলিউডের একাধিক তারকাদের কাছেও। বলিউডের গায়ক-কম্পোজার হিমেশ রেশমিয়ার তৈরি করা একটি গানে তিনি প্লেব্যাকও করেছিলেন ঐ সময়ে। তবে পরবর্তীকালে আত্মঅহংকারের জন্যই তিনি আবারও ফিরে এসেছেন তার পুরোনো জায়গাতেই। বর্তমানে মানুষের কাছে কথায় কথায় হাসির খোরাক হন তিনি।

এই মুহূর্তে গোটা সোশ্যাল মিডিয়ায় রানু মন্ডল ট্রোল কনটেন্ট হয়ে উঠেছেন। কোনো না কোনো কারণে তিনি ট্রোল হন নেটিজেনদের মধ্যে। তিনি নিজের অদ্ভুত সাজগোজ ও কর্মকাণ্ডের জন্যই প্রতিদিন হাসির খোরাক হয়ে ওঠেন। নেটিজেনদের একাংশের দাবি তিনি ভারসাম্যহীন মানুষ। আবার অনেকের মতে, তিনি সত্যিই যদি ভারসাম্যহীন হতেন তাহলে এমন গান গাইতে পারতেন না। তার গলায় সুর রয়েছে কিন্তু উপযুক্ত প্রশিক্ষণের অভাবে তিনি আজ এই অবস্থায় রয়েছেন। অনেকের মতে, এমন একজন অভাবী, দরিদ্র, ভারসাম্যহীন মানুষকে নিয়ে হাসাহাসি না করাই শ্রেয়। আজকের দিনে দাঁড়িয়ে নেটমাধ্যমে তাকে নিয়ে একাধিক খবর চোখে পড়ে।

সম্প্রতি বর্তমানের জনপ্রিয় দক্ষিণী ছবি পুষ্পার গানে নাচলেন রানু মন্ডল, সেই ভিডিওই এখন ভাইরাল নেটমাধ্যমে। টি-শার্টের নীচে লুঙ্গি পড়ে ও গলায় গামছা নিয়ে নাচলেন তিনি। পুষ্প ছবির ‘ও আন্তাভা’ ও ‘শ্রীভাল্লী’ র তালে নিজের বাড়ির সামনেই নেচেছেন। আর সেই ভিডিও কোন এক ব্যক্তি রেকর্ড করে শেয়ার করে দিয়েছেন নেটমাধ্যমে, যা দেখে রীতিমতো হাসছে নেটজনতা। এই ভিডিও নেটমাধ্যমে শেয়ার হওয়ার পর থেকেই আবারো ট্রোল হয়েছেন রানু মন্ডল। তার এইসব ভিডিওতে ধেয়ে এসেছে একাধিক কুরুচিকর মন্ত্যব্য, যা ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই স্পষ্ট হবে।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026