বিনোদন

হঠাৎ ছন্দপতন রানাঘাটের লতা কন্ঠীর! লাইমলাইট থেকে অদৃশ্য হয়ে গেল রানু মণ্ডল

গত বছর এই সময় পুজো শেষের পথে ছিল। কিন্তু প্রায় সমস্ত প্যান্ডেলে বেজেছিল রানাঘাটের রাণু মন্ডলের গান। হ্যাঁ, গত বছর সমস্ত পুজো প্যান্ডেলে তাঁর গাওয়া গান ‘তেরি মেরি কাহানি’ বাজতে শোনা যায়। করোনা আবহয়ের সময় থেকেই এই উত্তেজনা কমে যায়। হারিয়ে যান রাণু। তবে সত্যি কি এর জন্য করোনা দ্বায়ী? নাকি অন্যকিছু? রানাঘাট স্টেশনে ভবঘুরে এই দরিদ্র মহিলার হঠাৎই ছন্দপতন হওয়ার কারণ কী? একসময়, লতার গান গেয়ে রীতিমত তারকার সম্মান পেয়েছেন রাণু, সেই রাণু আজ লাইম লাইট থেকে অনেক দূরে।

অতীন্দ্র চক্রবর্তী নামে এক ব্যক্তির সহযোগিতায় রাণু রাতারাতি বিখ্যাত হয়ে যায়। এরপর এক হত দরিদ্র মহিলা গিয়ে পৌঁছায় মুম্বাইয়ে। হিমেশ রেশমিয়ার সঙ্গে গান গেয়ে বিখ্যাত হয়ে যান। কিন্তু রাণুর ছন্দপতন রাণুকে আবার সেই দারিদ্রতায় ঠেলে দিয়েছে। হাতে কাজ না থাকায় ফের পুরনো জায়গায় ফিরে যেতে হয়েছে রানুকে। আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন লতা কণ্ঠী রাণু।

কিন্তু এতটা অধঃপতনের কারণ কী? শোনা যায় যে, রাণুর অহংকার রাণুকে নিচে নামিয়ে এনেছে। একটি শপিং মলে রাণুর সঙ্গে ছবি তুলতে চাইলে রাণু আপত্তি জানান এবং বলেন যে তিনি এখন একজন সেলিব্রিটি। রাণুর ফ্যানের প্রতি খারাপ ব্যবহারে ক্ষুব্ধ হন হিমেশও। শোনা যায়, তিনি রানুর এক ঘনিষ্ঠের মাধ্যমে বলেন, ‘ একজন ফ্যানের সঙ্গে এমন আচরণ করা মোটেই ঠিক কাজ হয়নি, রাণুর ‘সরি’ বলা উচিত।’ তবে কি রাণুর ব্যবহার রাণুর কাল হল?

আজও মাঝেমধ্যেই নিজের মনে গেয়ে ওঠেন, ‘জিন্দেগি অর কুছ ভি নেহি, তেরি মেরি কাহানি হ্যায়।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026