ভাইরাল & ভিডিও

Ranu Mondal: রানু মন্ডলের বাড়িতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! বিরিয়ানি খেয়েছেন একসাথে, শুনেই হাসছে গোটা নেটপাড়া

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমাজকর্মী অতীন্দ্র চক্রবর্তীর হাত ধরেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিলেন রানাঘাটের রানু মন্ডল। একসময় তিনি রানাঘাট স্টেশনে গান গেয়ে ভিক্ষা করতেন। তবে রানাঘাট স্টেশন দিয়ে যেসব মানুষ যাতায়াত করতেন তারা সকলেই খেয়াল করেছিলেন রানু মন্ডলকে, কারণ তিনি গানটা নেহাতই মন্দ গাইতেন না। এরপর সোশ্যাল মিডিয়া ও অতীন্দ্র চক্রবর্তীর সূত্র ধরেই পার করেছিলেন বলিউডের গণ্ডি। হিমেশ রেশ্মিয়ার সুরে রেকর্ড করেছিলেন গানও। তবে নিজের সেই জায়গা তিনি ধরে রাখতে পারেননি নিজের দোষেই। একটু জনপ্রিয়তা পাওয়ার পর থেকেই তার মধ্যে অহংকারের জন্ম নেয়। যার জন্য তিনি খারাপ কথা বলেছিলেন অতীন্দ্র চক্রবর্তীকেও। তবে নিজের এই স্বভাবের জন্য রানু মন্ডল আবারো ফিরে এসেছেন নিজের জায়গাতেই।

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চোখ পাতলেই রানু মন্ডলকে নিয়ে একাধিক ট্রোলিং ভিডিও দেখা যায়। তিনি নেটিজেনদের কাছে হাসির খোরাক হয়ে উঠেছেন। নিজের বেফাঁস মন্তব্যের জন্য বারবার নেটিজেনদের কাছে ট্রোল হন তিনি। সম্প্রতি সেই ঘটনারই আবারো পুনরাবৃত্তি ঘটল। সম্প্রতি এক ইউটিউবারের সাথে কথা বলতে গিয়েই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নামে রানু মন্ডল যা বললেন, তা শোনার পর থেকেই হাসি থামছেনা নেটজনতার।

প্রায়ই বিভিন্ন ইউটিউবারকে রানু মন্ডলের রানাঘাটের বাড়িতে কাকে নিয়ে ভিডিও বানানোর জন্য যেতে দেখা যায়। সম্প্রতি আরও এক ইউটিউবার রানু মন্ডলকে নিয়ে ভিডিও বানানোর জন্য গিয়েছিলেন তার বাড়িতে। তার সঙ্গে কথা বলতে গিয়েই রানু মন্ডল যা বললেন তা শুনে চোখ কপালে উঠেছে নেটজনতার অধিকাংশের। তিনি জানিয়েছেন গত ক্রিসমাসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এসেছিলেন তার বাড়িতে। তিনি তার জন্য বিরিয়ানিও নিয়ে এসেছিলেন। সেই বিরিয়ানি যে বেশ ভালো ছিল তাও জানিয়েছেন তিনি। রানু মন্ডলের এই কথা শুনে হাসি থামছেনা নেটিজেনদের। এ অবশ্য নতুন কিছু নয়। এর আগেও তিনি বহুবার এমন ধরনের নানা কথা বলেছেন।

কখনো তিনি বলেছেন তার বাড়িতে সালমান খান এসেছিলেন। আবার কখনও তিনি বলেছেন হিমেশ রেশ্মিয়া তার বাড়িতে বালি ফেলে গিয়েছেন। নানা ধরনের বেফাঁস মন্তব্য করতেই থাকেন তিনি। যার জন্য বারবার ট্রোল হন রানু মন্ডল। সম্প্রতি তার ব্যতিক্রম ঘটলো না। ‘দ্যা ক্রিটিকাল বাঙালি’ নামক একটি ইউটিউব পেজ থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। এই ইউটিউবারের পেজে চোখ রাখলেই দেখা যাবে, রানু মন্ডলকে নিয়ে একাধিক ভিডিও বানিয়েছেন তিনি। আপাতত তার শেয়ার করে এই ভিডিওটি ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026